দীপিকার সাথে লুঙ্গি ড্যান্স দিয়ে চমক দেখালেন কেভিন স্প্যাসি
Reporter Name
Update Time :
সোমবার, ২৮ এপ্রিল, ২০১৪
১৭৮
Time View
বলিউড অভিনেত্রী দীপিকা পাড়–কোনের সাথে ‘লুঙ্গি ড্যান্স’ দিয়ে সবাইকে চমকে দিয়েছেন হলিউড অভিনেতা কেভিন স্প্যাসি। শনিবার আইআইএফ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই জনপ্রিয় নাচটি দেখান তিনি।
৫৪ বছর বয়স্ক কেভিন রেস ২, ইয়ে জাওয়ানি হ্যাই দিওয়ানি, চেন্নাই এক্সপ্রেস ও রাম-লীলার মতো চারটি আলোড়ন সৃষ্টিকারী ছবির জন্য বর্ষ সেরা এন্টারটেইনার হিসেবে দীপিকার হাতে পুরস্কার তুলে দেন।
শহিদ কাপুর ও ফারহান আখতারের চাপাচাপিতে হলিউড অভিনেতা দীপিকার সাথে লুঙ্গি ড্যান্সে ‘চেন্নাই এক্সপ্রেসের’ একটি হিট গানে অংশ নেন। যুক্তরাষ্ট্রের টাম্পা বেতে অনুষ্ঠানটি হয়।