1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন

নতুন ট্যাক্সিক্যাবের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০১৪
  • ৮৯ Time View

taxi-cab_1অবশেষে ভাড়া কমিয়ে নতুন হলুদ ট্যাক্সিক্যাবের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ মঙ্গলবার দুপুরে আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের ট্যাক্সিক্যাব সার্ভিসের উদ্বোধন করেন তিনি। এর আগে পহেলা বৈশাখে এই ট্যাক্সিক্যাবের সড়কে নামানোর কথা থাকলেও ভাড়া জটিলাতার কারণে সম্ভব হয়নি।

অনুষ্ঠানে নতুন ট্যাক্সিক্যাবের জন্য প্রথম ২ কিলোমিটার ১০০ টাকা ভাড়া কমিয়ে ৮৫ টাকা করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

এদিকে তমা গ্রুপের ট্যাক্সিক্যাব সার্ভিস মঙ্গলবার দুপুর আড়াইটায় সড়ক ও জনপথ অধিদপ্তরের কার্যালয়ে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের নিজেই উদ্বোধন করবেন।

তথ্য মতে, গত ২৩ মার্চ যোগাযোগ মন্ত্রণালয়ে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে নতুন ট্যাক্সিক্যাবের জন্য প্রথম ২ কিলোমিটার ১০০ টাকা এবং পরবর্তী প্রতি কিলোমিটার ৩৪ টাকা ভাড়া নির্ধারণ করা হয়। যা আগে ছিল ৬০ টাকা এবং ১৫ টাকা।

এ ছাড়া যাত্রা বিরতিকালে প্রতি ২ মিনিটের জন্য সাড়ে ৮ টাকা করে ভাড়া দিতে হবে। অর্থাৎ যানজটে পথে ৮ মিনিট আটকে থাকলে এক কিলোমিটারের ভাড়া দিতে হবে।

কিন্তু ট্যাক্সিক্যাবের ভাড়া ভারতের কলকাতায় কিলোমিটারপ্রতি ১৫ রুপি বা ১৯ টাকা। দিল্লি, হায়দরাবাদ ট্যাক্সিক্যাবের কিলোমিটারপ্রতি ভাড়া একই। এ ছাড়া ব্যাঙ্গালরে এ ভাড়া ২২ টাকা, মুম্বাইয়ে ২৩ টাকা ও পাটনায় ১১ টাকা।

পাকিস্তানের লাহোরে কিলোমিটার প্রতি ট্যাক্সিক্যাবের ভাড়া ৩০ রুপি বা ২৩ টাকা, করাচিতে ২৫ রুপি বা ২৭ টাকা। শ্রীলঙ্কার কলম্বোয় এ ভাড়া ৪৫ রুপি বা ২৬ টাকা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ