1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ম্যাচ ফিক্সিং-এর সাথে জড়িত থাকার অভিযোগে ৬ জন গ্রেফতার

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ এপ্রিল, ২০১৪
  • ১৪৮ Time View

fixing_0এখনকার আধুনিক ক্রিকেটের সাথে ম্যাচ ফিক্সিং মারাত্মকভাবে জড়িয়ে গেছে। ম্যাচ ফিক্সারদের নেটওয়ার্কও গড়ে উঠেছে।

রোববার সেই ক্রিকেটে ম্যাচ ফিক্সিং-এর সাথে জড়িত নেটওয়ার্কের ৬ ব্যক্তিকে ভারতের জয়পুর থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন আকাশ মাথুর,করণ শর্মা, মুকেশ মীনা, ভেদপ্রকাশ জাত, লালচাঁদ কারভা ও ফয়জাল। গ্রেফতারকৃতরা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের(আইপিএল) ম্যাচ ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকতে পারেন বলে সন্দেহ করা হচ্ছে।

শহরের এক হোটেলে পুলিশি অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয় বলে এক উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।

অভিযানের সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে নগদ ৭ হাজার ৮’শ রুপি ও লাখ লাখ রুপি লেনদেনসংক্রান্ত কাগজপত্র, ৯টি মোবাইল সেট, একটি ল্যাপটপ ও একটি এলইডি টিভি উদ্ধার করা হয় বলে পুলিশ কর্মকর্তা জানান।

এই মাসেই ঢাকা থেকে ম্যাচ ফিক্সিং-এর সাথে জড়িত থাকার অভিযোগে অতনু দত্ত নামে ভারতীয় এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল মিরপুর থানা পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ