1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন

জোকোভিচকে হারিয়ে ফাইনালে ফেদেরার

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ এপ্রিল, ২০১৪
  • ১৬৮ Time View

federer-20নোভাক জোকোভিচকে হারিয়ে মন্টে কার্লো ফাইনালে উঠলেন রজার ফেদেরার। শনিবার অন্য সেমিফাইনালে ডেভিড ফেরারকে হারিয়ে অল সুইস ফাইনাল নির্ধারণ করেছেন স্তানিস্লাস ওয়াওরিঙ্কা।

৭-৫, ৬-২ গেমে জয় পেলেন এবারের আসরে ওয়াইল্ড কার্ডে আমন্ত্রিত চতুর্থ বাছাই। ২০০৬-০৮ সালে টানা তিনবার রাফায়েল নাদালের কাছে ফাইনালে হারের পর এবারই প্রথম শিরোপার লড়াইয়ে উঠলেন ফেদেরার। সুইস তারকা প্রথম মন্টে কার্লো শিরোপার জন্য লড়বেন।

২০০০ সালে মার্ক রসেটের কাছে ফেদেরার হারের পর এবারই প্রথম অল সুইস ফাইনাল দেখবে বিশ্ব। ওয়াওরিঙ্কার বিপক্ষে ফেদেরারের এটিই প্রথম ফাইনাল। ১৩-১ এ এগিয়ে থেকে মুখোমুখি হবেন তিনি।
রোববারের ফাইনাল নিশ্চিত করার পথে ফেরারকে ৬-১, ৭-৬ (৩) গেমে হারান ওয়াওরিঙ্কা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ