1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

শ্লীলতাহানির শিকার আমিশা

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ এপ্রিল, ২০১৪
  • ১৫৮ Time View

amisha4ভারতে একের পর এক নারী নির্যাতন, নিগ্রহের ঘটনায় যখন উদ্বিগ্ন দেশটির সুশীল সমাজ তখন উত্তরপ্রদেশে লাঞ্ছিত হলেন বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল। কয়েকদিন আগে একটি গহনার দোকানের উদ্বোধন করতে গিয়ে ভিড়ের মধ্যে শ্লীলতাহানির শিকার হন তিনি। শনিবার ইউটিউবে ঘটনার একটি ভিডিও আপলোড করা হলে, শ্লীলতাহানির ঘটনার কথা জানাজানি হয়।

জানা যায়, কয়েকদিন আগে উত্তরপ্রদেশের গোরখপুরে একটি গহনার দোকানের উদ্বোধন করতে যান এই ‘কাহো না পেয়ার হ্যায়’ তারকা। কিন্তু ভিড়ের সুযোগে শ্লীলতাহানি করা হয় বলিউড অভিনেত্রীর। তবে সঙ্গেই সঙ্গেই প্রতিক্রিয়া দেখিছেন আমিশাও। অভিযুক্তকে চিহ্নিত করে ভিড় ঠেলেই তাকে চড়ও মারেন তিনি।
 
তবে অভিযুক্তের বিরুদ্ধে পুলিশে কোনো অভিযোগ দায়ের করেননি বলিউড অভিনেত্রী।
আমিশার ঘনিষ্ঠ সূত্রের দাবি, ওই দিন তার আসার খবর পাওয়ার পর থেকেই দোকানটির বাইরে লোক জমতে শুরু করেছিল। এক সময় তা বিশাল আকার নেয়। আমিশা এলে তাকে ঘিরে ধরে জনতা। জনতার উচ্ছ্বাসের জেরে প্রথমে গাড়ি থেকে নামতে পারছিলেন না তিনি। এরপর নিরাপত্তারক্ষীদের সাহায্যে গাড়ি থেকে নেমে দোকানের দিকে এগোতেই বাধ ভাঙে জনতা৷ এই সুযোগেই এক যুবক তার গায়ে হাত দেয় ও অশ্লীল ইঙ্গিত করে।
 
প্রথমে কিছুটা অস্বস্তিতে পড়ে গেলেও, দ্রুত নিজেকে সামলে নেন আমিশা। অভিযুক্তের হাত ধরে টানও মারেন। কিন্তু সে ভিড়ের মধ্যে মিলিয়ে যাওয়ার চেষ্টা করে। ইতোমধ্যেই আমিশা ভিড় ঠেলে তাকে চড় মারেন। এরপর অবশ্য কোনো অবাঞ্ছিত ঘটনা ঘটেনি। পুলিশে অভিযোগ দায়ের করতে চাননি এই অভিনেত্রী। বিষয়টি নিয়ে প্রকাশ্যে মুখও খোলেননি তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ