1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
আন্দোলনে অর্থায়ন : জব্দ হচ্ছে সাবেক মন্ত্রীসহ ২০ জনের ব্যাংক হিসাব মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালতলীতে ধসে পড়ছে পায়রা নদীর বেড়িবাঁধ, ঝুঁকিতে ১৫ গ্রাম সিলেট টেস্টে টস জিতে ব্যাটিংয়ে উইন্ডিজ, বাংলাদেশের একাদশে দুই পরিবর্তন মোংলা বন্দরের আধুনিকায়নে ৪ হাজার কোটি টাকার প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মুশফিক-তাসকিনকে একাদশে ফিরিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ আজ ঢাকাসহ পাঁচ বিভাগে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা নতুন প্রজন্মের মেধা-দেশপ্রেম সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের চালিকাশক্তি : প্রধানমন্ত্রী ভারত থেকে সার্ভার পরিচালনা: এনপিএসবি থেকে বাদ ডিজিইপে

আ.লীগ যুগ-যুগ ধরে ক্ষমতায় থাকবে : শামীম ওসমান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০১৪
  • ১৫৯ Time View

shamim osman18নারায়ণগঞ্জ-৪ আসনের আলোচিত সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, দেশের রাজনীতি নিয়ে খেলা এখনও শেষ হয়ে যায়নি। খেলা আরও আছে। আর এই খেলায় তৃতীয় শক্তি ক্ষমতায় আসবেন এটা যদি কেউ ভেবে থাকেন, তবে ভুল করছেন। আ.লীগ এদেশে যুগ-যুগ ধরে ক্ষমতায় থাকবে।’  

শুক্রবার বিকেলে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষ্যে শহরের বঙ্গবন্ধু সড়কে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দলীয় নেতাকর্মীদের প্রতিটি এলাকায় একটি করে সেন্ট্রাল কমিটি গঠনের নির্দেশ দিয়ে তিনি আরও বলেন, ‘স্বাধীনতা বিরোধীরা শেষ কামড় দেবে। শেষ কামড়ের পর বাংলাদেশে শুধু স্বাধীনতার পক্ষের শক্তিরাই রাজনীতিতে থাকবে। যেখানে সরকার ও বিরোধীদল উভয় থাকবে স্বাধীনতার পক্ষের। স্বাধীনতাবিরোধী কোনো শক্তি বাংলাদেশের রাজনীতি থাকবে না ।’

সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বিকে উদ্দেশ করে শামীম ওসমান বলেছেন, ‘কোথাকার কোন রফিউর রাব্বি, তিনি পুরুষ নাকি নারী, নাকি হিজড়া, এখন পর্যন্ত জানতে পারলাম না।’

মানবতাবিরোধী অপরাধের দায়ের মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলওয়ার হোসাইন সাঈদী সর্ম্পকে শামীম ওসমান বলেন, ‘অনেকে বলে সাঈদীর ফাঁসি হলে নাকি বাংলাদেশে গৃহযুদ্ধ লেগে যাবে। কাদের মোল্লার বেলায়ও অনেকে এই কথা বলেছিলেন। কাদের মোল্লাকে ফাঁসিতে ঝুলানো হয়েছে। সাঈদীসহ বাকিদেরও ফাঁসিতে ঝুলানো হবে। যুদ্ধাপরাধী কেউ পার পাবে না। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা সবাইকে ফাঁসিতে ঝুলাবেন।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ