1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা নতুন প্রজন্মের মেধা-দেশপ্রেম সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের চালিকাশক্তি : প্রধানমন্ত্রী ভারত থেকে সার্ভার পরিচালনা: এনপিএসবি থেকে বাদ ডিজিইপে এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড! বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ১০ কোটি ডলার বিক্রি নয় মাসে সিটি ব্যাংকের ইপিএস বেড়ে ৪ দশমিক ৯৬ টাকা বাবার পরিচালনায় মেয়ের প্রথম সিনেমা, আসছে ‘যাপিত জীবন’ বাজার ‘স্বাভাবিক’ রাখতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: স্পিকার ৭৭ জেলা ও মহানগরে জামায়াতের নতুন আমির ঘোষণা, ২০ জেলায় পরিবর্তন

ভাষা ও সংস্কৃতিকে রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে হবে: তথ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ এপ্রিল, ২০১৪
  • ২৪৭ Time View

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ভাষা ও সংস্কৃতিকে রক্ষা করতে হলে জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। আজ সোমবার সকালে রাজধানীর বনানীতে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আয়োজনে বর্ষবরণ অনুসমানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, সংস্কৃতির উপর যারা থাবা মারে তারাই জঙ্গি। যারা বাঙালির নববর্ষ উদযাপনে বিরোধিতা করছে, তারাই জঙ্গি। ইতিহাস ও সংস্কৃতিকে যারা নির্বাসনে পাঠায় তারা জাতির শত্রু, মানুষের শত্রু।

তথ্যমন্ত্রী আরো বলেন, বাঙালি লড়াই সংগ্রাম করে নিজ ভাষা ও সংস্কৃতি রক্ষা করে চলছে। আমরা এখন ধর্ম ও বর্ণ নির্বিশেষে বৈশাখের আনন্দে মাতি।

তিনি বলেন, ‘বাংলাদেশ চারটি যুদ্ধের মধ্য দিয়ে যাচ্ছে। দারিদ্র, লিঙ্গ বৈষম্য, পরিবেশের অভিঘাত ও জঙ্গিবাদ। এ যুদ্ধে আমরা হাল ছেড়ে দেইনি। আমরা লড়াই চালিয়ে যাব। এ লড়াইয়ে পরাজয়ের সুযোগ নেই।’

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. গিয়াস উদ্দিন আহমদের সভাপতিত্বে বর্ষবরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টির ভাইস চেয়ারম্যান কে এম খালেদ, এম এ মতিন ও কোষাধ্যক্ষ এম এ খালেক। বর্ষবরণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ