1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

এগিয়ে থাকল রিয়াল-পিএসজি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০১৪
  • ১৬৪ Time View

Real_Madrid_-_PSG-14গতবারের রানার্সআপ বরুসিয়া ডর্টমুন্ড এবার পাত্তা পেল না সান্তিয়াগো বার্নাব্যুতে। বুধবার রিয়াল মাদ্রিদের কাছে তারা হেরেছে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে। ৩-০ গোলে এগিয়ে থেকে ফিরতি লেগে সিগন্যাল ইদুনা পার্কে নামবে কার্লো আনচেলত্তির দল।

তবে এদিন দুর্ভাগ্য বলতে হয় চেলসির। প্যারিস সেইন্ট জার্মেইনের মাঠে আত্মঘাতী গোলে পুরো তিন পয়েন্ট খোঁয়াতে হয়েছে ব্লুদের।

মাত্র তিন মিনিটে ড্যানিয়েল কার্ভাজাল ডান প্রান্ত থেকে বক্সের মাঝে বল ঠেলে দেন। গ্যারেথ বেল সহজেই বল পায়ে পেয়ে যান। দারুণ শটে গোলরক্ষককে পরাস্ত করে উদ্বোধনী গোল করেন ওয়েলস আন্তর্জাতিক তারকা।

চ্যাম্পিয়ন্স লিগে নিজের শততম ম্যাচে ১১ ও ১৩ মিনিটে দুটি ফ্রি কিক পেলেও সফল হতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদো। ২৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ হয় স্বাগতিকদের। দুজন ডিফেন্ডারের মাঝ দিয়ে নিচু শটে গোলটি করেন ইস্কো।

দ্বিতীয়ার্ধে ফিরে এসে ৫৭ মিনিটে লুকা মোদ্রিচের পাস থেকে এবারের আসরের ১৪তম গোল করেন রোনালদো। আগামী ৯ এপ্রিল ফিরতি লেগে মুখোমুখি হবে দুদল।

প্যারিসে পিএসজির হোম ম্যাচে বেশ পিছিয়ে পড়ল চেলসি। হোসে মরিনহোর দল শুরুতেই গোল হজম করে বসে। এজিকুয়েল লাভেজ্জি উদ্বোধনী গোল করলেও ব্লুদের সমতায় ফেরান ইডেন হ্যাজার্ড। ২৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন তিনি।

ড্রয়ের আভাস জাগিয়েও চেলসি বঞ্চিত হয় ৬১ মিনিটে। ডেভিড লুইজ নিজেদের জালে বল জড়িয়ে দেন। ২-১ এ জয়ে তৃপ্ত হতে পারছিল না ফরাসি জায়ান্টরা। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে জাভিয়ের পাস্তোর ৩-১ গোলে জয় এনে দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ