1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন চালু ৯ মাসে ইসলামী ব্যাংকের লোকসান বেড়ে ৩২৮৫ কোটি টাকা এআইভিত্তিক সাইবার নিরাপত্তা নীতিমালা প্রণয়ন করছে কেন্দ্রীয় ব্যাংক পর্যটন উন্মুক্ত, জাহাজ অনুমোদনে আটকে সেন্ট মার্টিন ভ্রমণ কক্সবাজার-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরু হতে পারে ৫ নভেম্বর ‘অনৈতিক সুবিধা গ্রহণ’: খুলনা রেঞ্জের ২৮ পুলিশ সদস্য প্রত্যাহার এইচএসসি পাস করল জেলা ছাত্রদল সভাপতির ছেলে, ‘বিতর্কে’ কমিটি বিলুপ্ত এমপি-মন্ত্রী হওয়ার প্রস্তাব তো বিএনপি-আওয়ামী লীগই দিয়ে রেখেছে: চরমোনাই পীর বাবরকে ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ায় গিয়ে অনুশীলনের পরামর্শ ইউসুফের ঢাকায় এনআরবি ওয়ার্ল্ড সামিট, আসবেন হাজারের বেশি প্রবাসী

এবার সচিবকে উদ্বিগ্ন সিইসি’র চিঠি

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ মার্চ, ২০১৪
  • ১১৬ Time View

cec letterএকমাসের ছুটিতে নিউ ইয়র্কে অবস্থানরত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমদ এবার উদ্বেগ প্রকাশ করে নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব মো. সিরাজুল ইসলামকে চিঠি দিয়েছেন।

চিঠিতে বিভিন্ন পত্রিকায় নির্বাচনী সহিংসতা ও অনিয়ম নিয়ে প্রকাশিত সংবাদের উল্লেখ করে সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে কি না তার হালনাগাদ তথ্য চেয়েছেন তিনি। একই সঙ্গে সচিবকে এসব অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও নির্দেশ দিয়েছেন।

সিইসির চিঠির বাংলা অনুবাদ :

প্রিয় সিরাজ,
একটা সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার এ প্রচেষ্টার জন্য আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ।
 
১. ডেইলি স্টারে কিছু বিশেষ ঘটনার প্রতিবেদন এসেছে। দয়া করে সে সম্পর্কে খোঁজ-খবর নিন এবং দেখুন আমাদের করণীয় কিছু আছে কি না।

২. উপজেলা নির্বাচনের ৪টি পর্যায়ে কতটি আইন লঙ্ঘনের ঘটনা ঘটেছে এবং ম্যাজিস্ট্রেট তাদের মধ্যে কয়টির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন এবং জরিমানা আদায় করেছেন কিংবা কারাদন্ড দিয়েছেন- তা আমাকে জানান।
 
৩. কোথাও ভোটকেন্দ্র দখল হয়েছে কি না কিংবা ব্যালটপেপার সংক্রান্ত দুর্নীতি হয়েছে কি না, সে ব্যাপারে রিটার্নিং অফিসারদের দ্রুত খোঁজ নিতে বলুন এবং প্রয়োজনে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দিন।
  
৪. কোনো দুষ্কৃতিকারী যেন ভোটকেন্দ্র দখল করতে না পারে এবং ভোটগ্রহণে সংশ্লিষ্টদের কারও যেন কোনো ক্ষতি না হয়- সেদিকে আরও সজাগ হতে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের নির্দেশ দিন।

৫. প্রিজাইডিং অফিসারদের সতর্ক থাকতে বলুন, কোনো প্রকার বিপদের আশঙ্কা করলেই যেন তারা স্ট্রাইকিং ফোর্সের শরণাপন্ন হন। তারা ত্বরিৎ কেন্দ্রে পৌঁছে যাবে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আনবে।

৬. ভোটকেন্দ্রে কোনো প্রকার অবাঞ্ছিত, বেআইনি এবং অসঙ্গত ঘটনা সংঘটিত হলে নির্বাচন বাতিল ঘোষিত হবে।

৭. নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিযোগী এবং সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোকে আইন নিজ হাতে তুলে না নিতে এবং কোনো প্রকার সহিংসতা উসকে না দিতে আহ্বান জানান। সেইসঙ্গে তাদের মনে করিয়ে দিন, ভোট গ্রহণের প্রতিটি পর্যায়ে নির্বাচনী কর্তৃপক্ষের যে কোনো কর্মকান্ডের বিরুদ্ধে অভিযোগ জানাতে উপযুক্ত আপিলের শরণাপন্ন হতে হবে।

এছাড়া, বিগত ৫ জানুয়ারির নির্বাচনকেন্দ্রিক কতটি আবেদনপত্র এ যাবৎ জমা পড়েছে- তা আমাকে অবগত করুন। সেইসঙ্গে সংরক্ষিত মহিলা আসন সম্পর্কেও জানান।
 
শুভকামনায়,
কাজী রকিবউদ্দিন আহমদ
প্রধান নির্বাচন কমিশনার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ