1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন

‘জামায়াত ক্ষমা চাইলে নিষিদ্ধ নয়’

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ মার্চ, ২০১৪
  • ১০৭ Time View

bbc singlap29৭১-এর ভূমিকার জন্য জামায়াতে ইসলামী ক্ষমা চাইলে তাদের নিষিদ্ধ না করার পক্ষে মত জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ। জামায়াতে ইসলামকে নিষিদ্ধের সুপারিশ জানিয়ে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রতিবেদন চূড়ান্ত করার মধ্যে মন্ত্রী নিজের এমন মত দিলেন।

শনিবার বিবিসির সংলাপে আনিসুল ইসলাম বলেন, “জামায়াত যদি তাদের ভূমিকার জন্য ক্ষমা প্রার্থনা করে, যদি তারা বলে যে সহিংসতা করবে না, তাহলে আমি মনে করি কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ না করাটাই ‘বেটার’।”

তবে এনিয়ে বিস্তর আলোচনা করতে হবে বলেও জানান জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য এই সদস্য।

বিবিসির সংলাপে আনিসুল ইসলামের সঙ্গে থাকা বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম জামায়াত নিষিদ্ধে আওয়ামী লীগের আন্তরিকতা নিয়ে সংশয় প্রকাশ করে বলেন, “আওয়ামী লীগের এমপি-নেতারা জামায়াতের লোকজনকে দলে টেনে নিচ্ছে। আমার মনে হয় আওয়ামী লীগ আপস করতে চাইলে হয়ত জামায়াত নিষিদ্ধ হবে না।”

জামায়াতের ক্ষমা চাওয়া উচিত হবে কি না- অনুষ্ঠান সঞ্চালকের এই প্রশ্নের বিএনপির এই নেতা বলেন, “একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমি মনে করি, স্বাধীনতার বিরোধিতাকারী প্রত্যেকেরই ক্ষমা চাওয়া উচিত।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ