1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

সিদ্দিকুরের এশিয়ার নাটকীয় সাফল্য

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ মার্চ, ২০১৪
  • ১৫৭ Time View

Team-Europe-and-Team-Asia-with-Trophy-34শেষ রাউন্ডের দারুণ নৈপুণ্যে ইউরেশিয়া কাপের ট্রফিটা ইউরোপে যাওয়া ঠেকিয়েছে সিদ্দিকুর রহমানের দল এশিয়া। প্রথমবারের মতো আয়োজিত এই মর্যাদার টুর্নামেন্টে যুগ্মভাবে চ্যাম্পিয়ন হয়েছে এশিয়া ও ইউরোপ।

শনিবার শেষ দিনের একক প্রতিযোগিতায় ১০ ম্যাচের ৬টিতেই জেতে সিদ্দিকুরসহ এশিয়ার গলফাররা।

দিনের নয় নম্বর ম্যাচে স্কটল্যান্ডের স্টিফেন গ্যালাগারকে হারিয়ে এশিয়াকে এক পয়েন্ট এনে দেন বাংলাদেশের প্রথম পেশাদার গলফার সিদ্দিকুর।

শনিবারের প্রতিযোগিতায় ইউরোপ জিতেছে মাত্র দুটি ম্যাচ। অন্য দুটি ড্র ম্যাচের পয়েন্ট দুই দলের মাঝে সমানভাবে ভাগ হয়ে যায়। ফলে প্রথম দুই দিনে যেখানে ৭-৩ ব্যবধানে এগিয়ে ছিল ইউরোপ সেখানে শেষ রাউন্ডেই ৭-৩ ব্যবধানে জয় পায় এশিয়া।

ফলে ইউরেশিয়া কাপের অভিষেক আসরটি শেষ হলো ১০-১০ পয়েন্টের সমতায়। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, যে দল আগে ১০.৫ পয়েন্ট পেত তারাই শিরোপা জিততো।

মালয়শিয়ার গ্লেনমারি গলফ ও কান্ট্রি ক্লাবে প্রথম রাউন্ডের ‘ফোরবল’ লড়াইয়ে ৫-০ ব্যবধানে জিতে একচেটিয়াভাবে এগিয়ে ছিল ইউরোপ। তবে শুক্রবার দ্বিতীয় রাউন্ডে ‘ফোরসামে’ ৩-২ ব্যবধানে জিতে লড়াইয়ের ফেরার আভাস দেয় এশিয়া।

দ্বিতীয় দিনে এশিয়া যে দুটি ম্যাচ জিতেছিল তার একটি জিতেছিল সিদ্দিকুর ও ভারতের অনির্বান লাহিরি জুটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ