1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন প্রজন্মের মেধা-দেশপ্রেম সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের চালিকাশক্তি : প্রধানমন্ত্রী ভারত থেকে সার্ভার পরিচালনা: এনপিএসবি থেকে বাদ ডিজিইপে এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড! বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ১০ কোটি ডলার বিক্রি নয় মাসে সিটি ব্যাংকের ইপিএস বেড়ে ৪ দশমিক ৯৬ টাকা বাবার পরিচালনায় মেয়ের প্রথম সিনেমা, আসছে ‘যাপিত জীবন’ বাজার ‘স্বাভাবিক’ রাখতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: স্পিকার ৭৭ জেলা ও মহানগরে জামায়াতের নতুন আমির ঘোষণা, ২০ জেলায় পরিবর্তন বিশ্ব জানুক যে, মন্দ শক্তি হেরে গেছে: এল-সায়েদ

বাসায় ডেকে নিয়ে প্রকৌশলীকে পেটালেন মন্ত্রী লতিফ সিদ্দিকী!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ মার্চ, ২০১৪
  • ১১১ Time View

latif siddikiটাঙ্গাইলের কালিহাতীতে বিদ্যুতের বিক্রয় ও বিতরণ বিভাগের (পিডিবি) এক উপসহকারী প্রকৌশলীকে পিটিয়ে গুরুতর আহত করেছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী।

শুক্রবার রাত সাড়ে ৮টায় মন্ত্রী তার নিজের বাসায় উপসহকারী প্রকৌশলী পুনয় চন্দ্রকে পিটিয়ে গুরুতর আহত করেন।

বিক্রয় ও বিতরণ বিভাগ কালিহাতীর নির্বাহী প্রকৌশলী নুরে আলম এবং বিক্রয় ও বিতরণ বিভাগ (২) টাঙ্গাইলের নির্বাহী প্রকৌশলী হায়দার আলী ফকির জানান, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মন্ত্রী লতিফ সিদ্দিকী তাদের দুইজনসহ পুনয় চন্দ্রকে বাসায় ডেকে নেন। তার বাসায় গিয়ে উপসহকারী প্রকৌশলী পুনয় চন্দ্র মন্ত্রীর সামনে পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে ছিলেন। পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে থাকায় মন্ত্রী লতিফ সিদ্দিকী তাকে গালমন্দ করেন।

এরপর উত্তেজনার এক পর্যায়ে সামনে থাকা একটি লাঠি নিয়ে মন্ত্রী লতিফ সিদ্দিকী পুনয় চন্দ্রের মাথায় আঘাত করেন। এতে পুনয় চন্দ্র মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে দ্রুত উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তবে এ বিষয়ে তাৎক্ষণিক মন্ত্রীর বক্তব্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ