1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের মেয়েকে খুন করলো পাষণ্ড বাবা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ মার্চ, ২০১৪
  • ১২৩ Time View

sunamganjপ্রতিপক্ষকে ফাঁসাতে দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া নিজের মেয়েকে ছুরিকাঘাত করে খুন করেছে এক পাষন্ড বাবা। বুধবার বিকালে সুনামগঞ্জের মধ্যনগর থানার দক্ষিণ বংশিকুন্ডা  ইউনিয়নের নোয়ানগর গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ঘাতক পিতাকে আটক করে থানায় সোপর্দ করেছে। এ ঘটনায় ঘাতক স্বামীর বিরুদ্ধে বুধবার রাতে হত্যা মামলা দায়ের করেছেন স্ত্রী।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, নোয়ানগর গ্রামের শাহাব উদ্দিন (৪০) এর সঙ্গে তার চাচাতো ভাই আরশাদ উদ্দিনের একটি জলাশয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর জের ধরে শাহাব উদ্দিন বুধবার দুপুরে তার দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া কন্যা মিতু এবং ৪র্থ শ্রেণী পড়ুয়া কন্যা সেতুকে ওই জলাশয়ের ধারে নিয়ে যায়। সেখানে পাষন্ড পিতা মিতুকে ছুরিকাঘাত করে খুন করে ফেলে রাখে। মিতু স্থানীয় শাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ছিল।

এদিকে সেতু প্রাণভয়ে এ ঘটনা দেখে ছুটে এসে প্রতিবেশীদের ঘটনাটি বললে তারা ঘাতক শাহাব উদ্দিনকে আটক করে থানায় সোপর্দ করে। এ ঘটনায় শাহাব উদ্দিনের স্ত্রী শেফালি বেগম তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

মধ্যনগর থানার ওসি মোল্লা মনির হোসেন বলেন, নিহতের মা বাদী হয়ে তার স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। বৃহস্পতিবার পোস্টমোর্টেমের জন্য লাশ সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো ও আসামিকে কোর্টে চালান দেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ