1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
পাচার করা অর্থ ফেরাতে হংকংয়ের সঙ্গে চুক্তির খসড়ায় সায় রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে কম্পিউটার-সেলাই মেশিন বিতরণ যুক্তরাষ্ট্রে কেমন আছেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রাত্রি হুমায়ুন-মিলিব্যান্ড সাক্ষাৎ: বাণিজ্য বাড়া ও এয়ারবাস কেনা নিয়ে সন্তোষ প্রকাশ দক্ষিণের মাছ হলেও এখন উত্তরের নদ-নদীতে ধরা পড়ছে ইলিশ কুড়িগ্রামে ফুলে সাজানো রিকশায় চড়িয়ে গ্রাম পুলিশকে বিদায় মেসির ‘একমাত্র’ ভোটে বিস্মিত আলজেরিয়ান তরুণ প্রাক-অর্থায়ন তহবিল: বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএফআইসির চুক্তি বরিশালে ৬ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা ‘বরিশল’ উপজেলা করার প্রস্তাবের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ

বেলা ১১টায় থেমে যাবে সব ট্রেন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০১৪
  • ১২৪ Time View

sonarbangla2লাখো কণ্ঠে জাতীয় সঙ্গীত আয়োজনে অংশ নেবেন রেলের সকল যাত্রীরা। ২৬ মার্চ বুধবার বেলা ১১টা থেকে জাতীয় সঙ্গীত শেষ হওয়া পর্যন্ত দেশের সকল ট্রেন বন্ধ থাকবে। জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত জাতীয় সঙ্গীত গাওয়ার আয়োজনের সঙ্গে সুর মেলাবেন যাত্রীরা। এ সময় যে ট্রেন যেখানেই থাকবে তা থেমে যাবে।
 
আজ মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক তাফাজ্জল হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানান।
 
তাফাজ্জল হোসেন বলেন, বাংলাদেশ রেলওয়ের সকল প্রকার ট্রেন বেলা ১১টা বাজার দু’-এক মিনিট আগেই থেমে যাবে। এরপর প্যারেড গ্রাউন্ডে জাতীয় সঙ্গীত শুরুর সঙ্গে সঙ্গে যাত্রীরা সুর মেলাবেন। জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য যাত্রীদের বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে।
 
বুধবার ২৬ মার্চ বেলা ১১টায় সারাদেশের মানুষ সমবেত কণ্ঠে গাইবে- ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি…।’ দেশের বাইরেও যে যার অবস্থান থেকে জাতীয় সঙ্গীত গাইতে পারবেন। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সরাসরি অংশ নিয়ে বিশ্ব রের্কডের কৃতিত্বে অংশীদার হওয়ার এখন অপেক্ষা মাত্র। ক্ষণগণনা শুরু হয়েছে, অপেক্ষা মাত্র কয়েক ঘণ্টার।

আয়োজকরা বলছেন, মুক্তিযুদ্ধের বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য নিয়ে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করাই এ আয়োজনের মূল লক্ষ্য। অনুষ্ঠানে অংশ নিচ্ছেন দুই লক্ষাধিক পোশাক শ্রমিক। রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে অংশ নেবেন প্রায় ৫০ হাজার শিক্ষার্থী ও ১০ হাজার পরিবহন শ্রমিক।

সশস্ত্র বাহিনীর সহযোগিতায় সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ