1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা নতুন প্রজন্মের মেধা-দেশপ্রেম সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের চালিকাশক্তি : প্রধানমন্ত্রী ভারত থেকে সার্ভার পরিচালনা: এনপিএসবি থেকে বাদ ডিজিইপে এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড! বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ১০ কোটি ডলার বিক্রি নয় মাসে সিটি ব্যাংকের ইপিএস বেড়ে ৪ দশমিক ৯৬ টাকা বাবার পরিচালনায় মেয়ের প্রথম সিনেমা, আসছে ‘যাপিত জীবন’ বাজার ‘স্বাভাবিক’ রাখতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: স্পিকার ৭৭ জেলা ও মহানগরে জামায়াতের নতুন আমির ঘোষণা, ২০ জেলায় পরিবর্তন

৩৪তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ মার্চ, ২০১৪
  • ১২৬ Time View

exam10আজ সোমবার সকাল ১০টায় শুরু হয়েছে ৩৪তম বিসিএসের লিখিত পরীক্ষা। সকালে ইংরেজি প্রথমপত্র পরীক্ষা শুরু হয়েছে। দুপুর ২টা থেকে অনুষ্ঠিত হবে ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষা।

লিখিত পরীক্ষার সূচি অনুযায়ী প্রতিদিন দুটি করে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে দুপুর ১টা এবং দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ পরীক্ষা চলবে।

৩৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার পুনর্মূল্যায়িত ফলাফলে ৪৬ হাজার ২৫০ জন উত্তীর্ণ হয়েছেন। তবে রোববার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে ১ হাজার ৬শ’ ৪৬ জন প্রার্থীর প্রার্থিতা বাতিল করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

লিখিত পরীক্ষার আসন বিন্যাস ও বাতিলকৃত প্রার্থীদের তালিকা পিএসসির ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) পাওয়া যাবে।

লিখিত পরীক্ষার সূচি অনুযায়ী ২৫ মার্চ সকালে গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা এবং বিকেলে আন্তর্জাতিক বিষয়াবলীর পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৭ মার্চ সকালে বাংলাদেশ বিষয়াবলী প্রথমপত্র ও বিকালে বাংলাদেশ বিষয়াবলী দ্বিতীয়পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৩০ মার্চ সকালে বাংলা প্রথমপত্র এবং বিকালে সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ৩১ মার্চ সকালে বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ