1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা নতুন প্রজন্মের মেধা-দেশপ্রেম সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের চালিকাশক্তি : প্রধানমন্ত্রী ভারত থেকে সার্ভার পরিচালনা: এনপিএসবি থেকে বাদ ডিজিইপে এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড! বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ১০ কোটি ডলার বিক্রি নয় মাসে সিটি ব্যাংকের ইপিএস বেড়ে ৪ দশমিক ৯৬ টাকা বাবার পরিচালনায় মেয়ের প্রথম সিনেমা, আসছে ‘যাপিত জীবন’ বাজার ‘স্বাভাবিক’ রাখতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: স্পিকার ৭৭ জেলা ও মহানগরে জামায়াতের নতুন আমির ঘোষণা, ২০ জেলায় পরিবর্তন

পরবর্তীতে জামায়াতের চেয়ে কম ভোট পাবে আ.লীগ: বি. চৌধুরী

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ মার্চ, ২০১৪
  • ১৬২ Time View

সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, উপজেলা নির্বাচনের মাধ্যমে জনগণ ভোটের রায় দিয়েছে। তাতে বোঝা যাচ্ছে আওয়ামী লীগ পরবর্তীতে জামায়াতের চেয়েও কম ভোট পাবে।
জাতীয় প্রেসক্লাব মিলানায়তনে রোববার সন্ধ্যায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি-রব) আয়োজিত পতাকা উত্তোলন দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, গত ৫ বছর দমন-পীড়ন করে এবং ৫ জানুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করেছে।
তিনি আরো বলেন, একটি দেশের স্বাধীনতার মূলমন্ত্র হচ্ছে গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষা করা। কিন্তু আজ এই দুটি বিষয় শঙ্কার মধ্যে পড়েছে। আশা করি, মুক্তিযুদ্ধকে দলীয়করণ না করে আওয়ামী লীগ প্রমাণ করবে তারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী রাজনৈতিক দল।
জেএসডি’র সিনিয়র সহ-সভাপতি এমএ গোফরানের সভাপতিত্বে অনুষ্ঠানে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী ও জেএসডি’র সভাপতি আব্দুর রব উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ