1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

আকমলের সেঞ্চুরিতে পাকিস্তানের সংগ্রহ ২৪৮

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৪
  • ১২৫ Time View

উমর আকমলের সেঞ্চুরিতে ২৪৮ রান সংগ্রহ করেছে পাকিস্তান। ১১৭ রানে ছয় উইকেট পতনের পর মারাতœক বিপর্যের মুখে পড়ে পাকিস্তান। এরপর উমর আকমলের দায়িত্বশীল ব্যাটিংয়ের কল্যাণে শেষ পর্যন্ত ৮ উইকেটে ২৪৮ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে  পাকিস্তান। জয় পেতে আফগানিস্তানকে ২৪৯ রান করতে হবে।

বুধবার ফতুল্লাহ খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নামে পাকিস্তান। দিনের শুরুটা তাদের ভালোই কেটেছে। শারজিল খানকে সঙ্গে নিয়ে ওপেনিং জুটিতে ৫৫ রান সংগ্রহ করেন আহমেদ শেহজাদ। ৫৫ রানের ওপেনিং জুটির পর খেলার পট পরিবর্তন। স্কোর বোর্ডে ১১৭ রান জমা করতেই প্রথম সারির ৬ ব্যাটসম্যান সাজঘরে। একেরপর এক উইকেট বিলানোর মিছিলে অংশ নেন শারজিল খান (২৫), মোহাম্মদ হাফিজ(১০), আহমেদ শেহজাদ (৫০), মিসবাহ-উল- হক(০), শোয়েব মাকসুদ (১৩)।

প্রত্যাশা ছিলো অলরাউন্ডার শহীদ আফ্রিদি দলের বিপর্যয়ের দিনে হাল ধরবেন।তাও হলো না। দুই অঙ্কের রান করার আগেই ফিরে যান শহীদ আফ্রিদি। দলের এমন করুণ পরিস্থিতির দিনে বাড়তি দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন উমর আকমল। ষষ্ঠ উইকেট জুটিতে আনোয়ার আলীকে সঙ্গে নিয়ে ৬০ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের পথে নিয়ে দাঁড় করান উমর আকমল।

ব্যক্তিগত ২১ রানে ফিরে গেছেন আনোয়ার আলী। ইনিংসের শেষ পর্যন্ত ব্যাট চালিয়েছেন উমর আকমল। তার ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরির সুবাদে ২৪৮ রানের ফাইটিং স্কোর গড়ে পাকিস্তান। ৮৯ বলে সাত চার ও তিন ছয়ে ১০২রান করে অপরজিত থাকেন উমর আকমল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ