1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:২০ অপরাহ্ন

খালেদা জিয়া গোপন খেলায় মেতে উঠেছিলেন: নাসিম

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১৪
  • ৯৮ Time View

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, খালেদা জিয়া গোপন খেলায় মেতে উঠেছিলেন। তিনি ভেবেছিলেন নির্বাচন হবেনা। নির্বাচন হলেও বিদেশিরা সরকারকে বৈধতা দেবেনা। অথচ সব দেশই এখন বৈধতা দিয়েছে। তিনি নিজের পায়ে কুড়াল মেরেছেন।
তিনি আজ খিলগাঁওয়ে  আওয়ামী লীগের খিলগাঁও, সবুজবাগ, মুগদা ও ১,২,৩,৪,৫,৬,৭ নম্বর ওয়ার্ডের এবং তিনটি ইউনিয়নের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
নাসিম আরো বলেন, বিএনপি যতই হুঙ্কার দেয়না কেন, আমরা চাইলে তারা মাঠে নামতে পারবে না।
বিশেষ অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, টেলিভিশনের টক শো গুলোতে তথা কথিত বুদ্ধিজীবীরা কোথায় কোন ‘কাউয়া’ (মানুষ) মারা গেছে তা নিয়ে সমালোচনা করেন। অথচ সরকার যে বিদ্যুতের লোড শেডিং কমিয়েছে তা নিয়ে ধন্যবাদ দেয় না।
একই অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, বিএনপি সাময়িকভাবে গণতন্ত্রের লেবাস ধারণ করেছে। এ ব্যাপারে নেতাকর্মীদের সর্তক থাকতে বলেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ