1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

খুলনা মহানগর ছাত্রলীগের সকল কার্যক্রম স্থগিত !

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১৪
  • ১৩০ Time View

খুলনা মহানগরীর আযম খান সরকারি কমার্স কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে মহানগর ছাত্রলীগের সকল কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে।

রোববার বিকেলে সংগঠনের কেন্দ্রিয় কমিটির সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ সেল ফোনে ছাত্রলীগের স্থানীয় নেতৃবৃন্দকে এই নির্দেশ জানিয়েছেন।

শনিবার দুপুরে খুলনার সরকারি আযমখান কমার্স কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এই ঘটনায় অন্ততপক্ষে ১৫ আহত হয়। ছাত্র সংঘর্ষের এই ঘটনাকে কেন্দ্র করে উভয় গ্রুপের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তাছাড়া সেই থেকে পরস্পর গ্রুপকে দোষারোপ করে ছাত্রলীগের নেতৃবৃন্দ নানা রকম বিবৃতি দিয়ে আসছেন।

শিক্ষাক্ষেত্রে সন্ত্রাসী কর্মকান্ডের এই ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে সচিত্র ফলাও করে প্রকাশি হয়েছে। এসব ঘটনার প্রেক্ষিতে কেন্দ্রিয় কমিটির মৌখিক নির্দেশে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ছাত্রলীগের সকল কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে বলে স্থানীয় নেতারা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ