1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

৭৫-এর মতো বাকশালী কায়দায় চলছে দেশ: মোশাররফ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৪
  • ১২৭ Time View

দেশ আবারো ৭৫-এর মতো বাকশালী কায়দায় চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মোশাররফ বলেন, ৭৫-এর পরবর্তী সময়ে শহীদ জিয়াউর রহমানই এদেশে গণতন্ত্রকে মুক্ত করেছিলেন। এখন আবারো সেই একই ধারা চলছে। তবে জিয়াউর রহমানের ধারা অব্যাহত রেখে বিএনপিই খালেদা জিয়ার নেতৃত্বে আবারো গণতন্ত্রকে মুক্ত করবে।
সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, যে ট্রেনে জনগণ উঠেনা সে ট্রেনে বিএনপি নেত্রীও উঠেনা। ওই নির্বাচন জনগণ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে।
উপজেলা নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, তথ্যমন্ত্রী ইনুতো অনেক বড় বড় কথা বলেন, অথচ তার এলাকাতেই জামায়াত পাস করেছে।
অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাসাস এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
সংগঠনের সভাপতি এম এ মালেকের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন কবি আল মাহমুদ, জাসাসের সাধারণ সম্পাদক মনির খান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ