1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
নয় মাসে সিটি ব্যাংকের ইপিএস বেড়ে ৪ দশমিক ৯৬ টাকা বাবার পরিচালনায় মেয়ের প্রথম সিনেমা, আসছে ‘যাপিত জীবন’ বাজার ‘স্বাভাবিক’ রাখতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: স্পিকার ৭৭ জেলা ও মহানগরে জামায়াতের নতুন আমির ঘোষণা, ২০ জেলায় পরিবর্তন বিশ্ব জানুক যে, মন্দ শক্তি হেরে গেছে: এল-সায়েদ বিতর্কিত ‘বিশ্বকাপ বিক্রি’ প্রকল্পের নথি দেখানোর সিদ্ধান্ত সাদেক হোসেন খোকা ছিলেন রাজপথের খাঁটি যোদ্ধা: মির্জা আব্বাস গাজীপুরে আহত ৪ জনকে ঢাকা মেডিকেলে ভর্তি, হামলার অভিযোগ নাহিদের সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্র ও ১১৩৬ রাউন্ড গুলি উদ্ধার

১৫ ফেব্রুয়ারির পর ভর্তি করলে মেডিকেল কলেজের বিরুদ্ধে ব্যবস্থা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১৪
  • ১৫৬ Time View

ঢাকা : সরকারের নির্দেশ অমান্য করে বিভিন্ন সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে বেসরকারি মেডিকেলে ছাত্র ভর্তি কার্যক্রম অব্যাহত রাখলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লক্ষ্য করা যাচ্ছে বেসরকারি মেডিকেল কলেজ সমূহে সরকার ঘোষিত ছাত্রছাত্রীর ভর্তির সময়সীমা ১৫ ফেব্রুয়ারি, ২০১৪ অতিক্রম হওয়ার পরও কয়েকটি কলেজ বিভিন্ন সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে ভর্তি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। উক্ত তারিখের পর ভর্তিকৃত ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন অবৈধ বলে গণ্য হবে যা অনাকাঙ্খিত। এই অনাকাঙ্খিত পরিস্থিতির যেন উদ্ভব না হয় সেদিকে সতর্ক থাকার জন্য সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ, অভিভাবক ও ছাত্রছাত্রীদের প্রতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে অনুরোধ জানানো হলো। যেসব কলেজ সরকারের নির্দেশ অমান্য করে ছাত্র ভর্তি প্রক্রিয়া অব্যাহত রেখেছে তাদের বিরুদ্ধে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ