1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

ষড়যন্ত্র করে এরশাদকে আটকানো যাবে না: হাওলাদার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৪
  • ১৪০ Time View

জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার বলেছেন কোনো ষড়যন্ত্র করেই এরশাদকে আটকানো যাবে না। থামানো যাবে না। তিনি বিজয়ের দিকে এগিয়ে যাবেনই।
বুধবার দুপুরে রাজধানীর গুলশানের ইমানুয়েল কনভেনশন সেন্টারে দলের সাংগঠনিক জেলার জেলা প্রতিনিধিদের এক বর্ধিত সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হাওলাদার বলেন, জিয়া-মুজিব এসেছিলেন আবার চলেও গেছেন। কিন্তু এরশাদ আছেন এবং থাকবেন। বড় দু’টি দলকে নিশ্চিহ্ন করে জাতীয় পার্টির বিজয় হবেই।
তিনি বলেন, পার্টিকে নিয়ে যারা ষড়যন্ত্র করেছিল এরশাদ তাদের ক্ষমা করলেও আল্লাহ তাদের ক্ষমা করবেন না।
এর আগে এ সভার সংবাদ কাভারেজের জন্য গণমাধ্যম কর্মীরা সেখানে উপস্থিত হলে তাদের সভাস্থলে যেতে বাধা দেওয়া হয়। পরে সোয়া ১১টার দিকে গণমাধ্যম কর্মীরা প্রবেশে অনুমতি পায়। অবশ্য এরশাদ সভাস্থলে আসেন ১১টা ২৫ মিনিটের দিকে।
দলের মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। এ সময় আরো উপস্থিত ছিলেন, প্রেসিডিয়াম সদস্য গোলাম হাবীব দুলাল, আবুল কাশেম, সাঈদুর রহমান টেপা, মাসুদ পারভেজ সোহেল রানা, সালমা ইসলাম এমপি প্রমুখ।
উল্লেখ্য, গত বছরের ১২ ডিসেম্বর এরশাদকে নিজ বাসভবন থেকে তুলে নিয়ে বাধ্যতামূলক চিকিৎসায় সিএমএইচ-এ নেওয়া হয়। সেখান থেকে মুক্তি পান ১২ জানুয়ারি। তারপরও গণমাধ্যম কর্মীরা এরশাদের সাক্ষাৎ পাননি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ