1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

বঙ্গোপসাগরে ট্রলারসহ ২১১ জন আটক

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০১৪
  • ১১১ Time View

সেন্ট মার্টিনের অদূরে বঙ্গোপসাগর থেকে গতকাল মঙ্গলবার সকালে সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় দুটি ট্রলারসহ ২১১ জন নারী-পুরুষ ও শিশুকে আটক করেছেন কোস্টগার্ডের সদস্যরা।
কোস্টগার্ডের দাবি, আটক যাত্রীরা অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার জন্য ট্রলার দুটিতে অবস্থান করছিলেন বলে প্রাথমিকভাবে স্বীকারোক্তি দিয়েছেন।
কোস্টগার্ড টেকনাফ স্টেশনের লেফটেন্যান্ট দেওয়ান রফিকুল আওয়াল বলেন, গতকাল সকালে সেন্ট মার্টিনের অদূরে বঙ্গোপসাগরে ভাসমান অবস্থায় দুটি ট্রলার দেখতে পান টহলরত কোস্টগার্ডের সদস্যরা। পরে সেন্ট মার্টিন স্টেশনের লেফটেন্যান্ট কমান্ডার মো. আরিফ হোসেনের নেতৃত্বে কোস্টগার্ডের সদস্যরা তিনটি স্পিডবোটযোগে ওই ট্রলার দুটিসহ ২১১ জন যাত্রীকে উদ্ধার করে নিয়ে আসেন।
এদের মধ্যে মিয়ানমারের ২০ জন নারী, ১৭ জন শিশু ও ৬৯ পুরুষ রয়েছে। এদের মধ্যে ১১ জন রাখাইন, এরা ট্রলারের মাঝি। বাকি ১০৫ জনের মধ্যে বাংলাদেশের গাজীপুর, ময়মনসিংহ, ঢাকা, নরসিংদী, নারায়ণগঞ্জ, ফরিদপুর, ঝিনাইদহ, নাটোর, বরিশাল, সাতক্ষীরা, মেহেরপুর, মাদারীপুর, খুলনা, যশোর, কিশোরগঞ্জ, হবিগঞ্জ ও কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা রয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার মো. আরিফ হোসেন জানান, ট্রলারসহ আটক ২১১ জনকে থানার পুলিশে হস্তান্তর করার জন্য সেন্ট মার্টিন থেকে টেকনাফে নিয়ে আসা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ