1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

সংসদে মহিউদ্দিন খান আলমগীরকে সংশোধনী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০১৪
  • ১৩৫ Time View

জাতীয় সংসদের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বর্তমান সাংসদ ড. মহীউদ্দীন খান আলমগীর।

বৃহস্পতিবার জাতীয় সংসদের বৈঠকে তিনি এ ক্ষমা প্রার্থনা করেন। রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে ‘স্পিকারের বদলে ডেপুটি স্পিকার’ শব্দটি উচ্চারণ করার পরিপ্রেক্ষিতে তিনি এ ক্ষমা প্রার্থনা করেন।

আলোচনায় তিনি একাধিকবার ‘ডেপুটি স্পিকার’ শব্দটি উচ্চারণ করে বক্তব্য রেখেছেন। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্বকারী ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া মহিউদ্দিন খান আলমগীরকে সর্তক করে বলেন, ‘মাননীয় সংসদ সদস্য সংসদ চলাকালে স্পিকারের আসনে ‘স্পিকার’ বা ‘ডেপুটি স্পিকার’ যেই থাকুক না কেন তাকে ‘স্পিকার’ বলে উল্লেখ করে বক্তব্য রাখতে হয়। এটাই নিয়ম।’

এরপর মহিউদ্দিন খান আলমগীর বলেন, ‘মাননীয় স্পিকার ‘স্পিকার’ এর বদলে ‘ডেপুটি স্পিকার’ শব্দটি উচ্চারণ করে আমি ভুল করেছি। এ বিষয়ে আমি ক্ষমা প্রার্থনা করছি। ভুল হয়েছে। আমাকে ক্ষমা করবেন।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ