1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

নিহত পুলিশ কনস্টেবলের বাড়িতে চলছে শোকের মাতম

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০১৪
  • ১৩০ Time View

মুন্সীগঞ্জের গজারিয়ায় ডাকাতদের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত পুলিশ কনস্টেবল আব্দুল মালেকের বাড়ি ধামরাইয়ের বাথুলিতে চলছে শোকের মাতম।

বুধবার ছেলের মৃত্যুর সংবাদে মা জীবন আরা বেগম, বৃদ্ধ বাবা আফাজ উদ্দিন ও স্ত্রী  মনোয়ারা বেগম বার বার মূর্ছা যাচ্ছেন। কেউ তাদের সান্তনা দিতে পারছেন না। আর অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে তার এক বছরের মেয়ে ও আড়াই বছরের ছেলেটি। তাদের আহাজারিতে বাতাস ভারি হয়ে উঠছে।

১৯৯৭ সালে পুলিশ কনস্টেবল পদে চাকরি নেয় আব্দুল মালেক। সম্প্রতি আব্দুল মালেক মুন্সীগঞ্জের গজারিয়া থানায় কর্মরত ছিলেন।

গত মঙ্গলবার রাতে গজারিয়া উপজেলায় মেঘনা সেতুর পাশে নৌ-ডাকাতদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধ হয়। বন্দুকযুদ্ধে আব্দুল মালেকর মাথায় গুলিবিদ্ধ হয়ে নিখোঁজ হয়। পরে  বুধবার  সকালে ওই নদী থেকেই তার লাশ উদ্ধার করা হয়। এ খবর মালেকের গ্রামের বাড়ি ধামরাইয়ের বাথুলি পৌঁছালে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ