1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঈদে নারায়ণগঞ্জে যাত্রা শুরু করছে স্টার সিনেপ্লেক্স ঈদে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি বার্তা ইরানের সর্বোচ্চ নেতার শারীরিক অবস্থা নিয়ে যা বললেন ট্রাম্প ইসরায়েলে ইরানি হামলায় অন্তত ৩০ জন আহত রাশিয়ার তেল বিক্রির ওপর দেওয়া নিষেধাজ্ঞা স্থগিত করল যুক্তরাষ্ট্র আজ মধ্যপ্রাচ্যের যেসব ফ্লাইট বাতিল আজ সন্ধ্যায় এয়ার অ্যাম্বুল্যান্সে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে সংসদে স্লোগান দেওয়া ঠিক না, এটা রেওয়াজের বাইরে : স্পিকার আগামীকাল ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

কাল আসছেন ওবামার উপদেষ্টা

Reporter Name
  • Update Time : শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০১৪
  • ১১৭ Time View

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসনের মিয়ানমার বিষয়ক সিনিয়র উপদেষ্টা জুডিথ বেথ কেফকিন দুই দিনের সফরে আগামীকাল রবিবার ঢাকা আসছেন। লন্ডন থেকে আজ ঢাকার পথে রওনা হবেন তিনি। বাংলাদেশে দুই দিন অবস্থানের পর যাবেন মিয়ানমার। সেখানে থাকবেন ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দফতর থেকে এ তথ্য জানা গেছে।

২০১৩ সালের সেপ্টেম্বরে জুডিথ বেথ কেফকিন মার্কিন পররাষ্ট্র দফতরের মিয়ানমারবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে নিয়োগ পান। এরপর এটি বাংলাদেশে তার প্রথম সফর। পররাষ্ট্র দফতর জানায়, কেফকিন ২ ও ৩ ফেব্রুয়ারি ঢাকা সফরে সরকারের ঊধর্্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পাশাপাশি সুশীল সমাজ ও আন্তর্জাতিক দাতা সংস্থার কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করবেন। সফরে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তর্জাতিক-বিষয়ক উপদেষ্টা ড. গহওর রিজভী, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং পররাষ্ট্র সচিব শহিদুল হকের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানা যায়। এসব বৈঠকে প্রতিবেশী দেশ মিয়ানমারের উন্নয়ন ও সংস্কারের বিষয়টি আলোচনার মূলে থাকতে পারে। এ ছাড়া কেফকিন যুক্তরাষ্ট্রের নীতি, শান্তি প্রক্রিয়া, মানবাধিকার এবং স্থানীয় পর্যায়ে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সংস্কারে আন্তর্জাতিক সহায়তার বিষয়েও আলোচনা করবেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ