1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা শুরু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০১৪
  • ১৫৬ Time View

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হয়েছে টঙ্গীর তুরাগ তীরে। আজ ফজরের নামাজের পর ভারতের মাওলানা জামশেদের আম বয়ানের মধ্য দিয়ে ৩ দিনব্যাপী বিশ্ব ইজতেমার দ্বিতীয় দফার মূল কজ শুরু হয়। আজ ইজতেমা মাঠে অনুষ্ঠিত হয় সর্ববৃহৎ জুমার জামাত। জুমার নামাজে ইমামতি করেন বাংলাদেশের কাকরাইল মসজিদের ইমাম মাওলানা জোবায়ের। আগামী রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমা।
এদিকে বিপুল মানুষের তুরাগমুখে স্রোতের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ আশপাশের সড়কগুলোতে সকাল থেকে তীব্র যানজটের সৃষ্টি হয়। স্থান সংকুলান না হওয়ায় অনেককেই দেখা গেছে খোলা জায়গায় খবরের কাগজ, জায়নামাজ, পলিথিন ও পাটি বিছিয়ে অবস্থান নেন।
আইনশৃঙ্খলা বাহিনীর নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ৩৩ জেলার মুসল্লিরা ইজতেমায় যোগ দিচ্ছেন। এর জন্য ময়দানকে ৩৮ খিত্তায় ভাগ করা হয়েছে। ইতিমধ্যে ওই সব জেলার লাখ লাখ মুসল্লি ইজতেমা ময়দানে পৌঁছেন।
প্রসঙ্গত, এর আগে ২৪ জানুয়ারি বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ