1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঈদে নারায়ণগঞ্জে যাত্রা শুরু করছে স্টার সিনেপ্লেক্স ঈদে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি বার্তা ইরানের সর্বোচ্চ নেতার শারীরিক অবস্থা নিয়ে যা বললেন ট্রাম্প ইসরায়েলে ইরানি হামলায় অন্তত ৩০ জন আহত রাশিয়ার তেল বিক্রির ওপর দেওয়া নিষেধাজ্ঞা স্থগিত করল যুক্তরাষ্ট্র আজ মধ্যপ্রাচ্যের যেসব ফ্লাইট বাতিল আজ সন্ধ্যায় এয়ার অ্যাম্বুল্যান্সে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে সংসদে স্লোগান দেওয়া ঠিক না, এটা রেওয়াজের বাইরে : স্পিকার আগামীকাল ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

অধিবেশনের প্রথম দিনে একেবারেই চুপচাপ ছিলেন এরশাদ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০১৪
  • ১০৬ Time View

সংসদের প্রথম অধিবেশনের শুরুর দিনে একেবারেই চুপচাপ ছিলেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ। প্রায় আড়াই ঘণ্টা অধিবেশন-কক্ষে থাকলেও স্ত্রী রওশন এরশাদসহ কারও সঙ্গেই তেমন কোনো কথা বলেননি তিনি।

অধিবেশন শুরুর বেশ আগেই বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের বাঁ পাশের আসনে বসেন এরশাদ। এ সময় ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও নিজ দল জাপার কয়েকজন নেতা তাঁর সঙ্গে কথা বলেন। এর মধ্যে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এরশাদের কাছে এসে তাঁকে প্রথমে অভিনন্দন জানান। পরে বিরোধীদলীয় নেতা রওশনের আসনের দিকে ইঙ্গিত করে বলেন, ‘আপনার বসার কথা ছিল ওখানে, এখন বসলেন এখানে। আপনি ওই চেয়ারে বসলে আরও সুন্দর হতো।’

এরশাদের বাঁ পাশের আসনগুলোয় পর্যায়ক্রমে বসেন আনিসুল ইসলাম মাহমুদ, এ বি এম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ ও জিয়াউদ্দিন আহমেদ । কিন্তু সালাম বিনিময় ছাড়া তাঁদের সঙ্গে এরশাদের আর তেমন কোনো কথা হয়নি। এর মধ্যে সংসদ অধিবেশনে দুই দফায় ৩০ মিনিট (প্রথমে ২০ ও পরে ১০ মিনিট) বিরতি দিলে এরশাদ আসন ছেড়ে উঠে যাওয়ার সময় জাতীয় পার্টির বেশ কয়েকজন সাংসদ তাঁর সঙ্গে কুশল বিনিময় করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ