1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

দিল্লিতে আবারো চলন্ত গাড়িতে নারী ধর্ষণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০১৪
  • ১৩৬ Time View

আবারো দিল্লিতে চলন্ত গাড়িতে ধর্ষণের শিকার হলেন একজন বিবাহিত নারী। ২৮ বছর বয়সী এই নারীকে তার বন্ধু ধর্ষণ করেছে বলে প্রাথমিক প্রতিবেদনে জানানো হয়। পুলিশ জানায়, ধর্ষণকারী এখনও পর্যন্ত পলাতক রয়েছে। এই বিষয়ে এখনও তদন্ত চালাচ্ছে পুলিশ। রোববার গণমাধ্যম গুলোকে এই খবর জানায় পুলিশ

জানা যায়, রোববার সন্ধ্যায় আনন্দ বিহার বাস স্ট্যান্ডের কাছে একা বসেছিলেন তরুণী৷ সেইসময় তাকে থানায় নিয়ে আসা হয়। এর পর মহিলাটি জানায়, তার আরও ২ জন বন্ধুর সামনে তার আর একটি বন্ধু তাকে ধর্ষণ করে। এর পর পরই স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

নির্যাতিতা মহিলাটি আরও জানান, রোববার সন্ধ্যায় তার বন্ধুদের সাথে দেখা করে তিনি। এর আগে তাকে একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ দেয়ার আশ্বাস দিয়েছিলো তারা। এই ঘটনায় এখনো পর্যন্ত কাওকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।সুত্রঃ এনডিটিভি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ