1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন

তুরাগ এলাকা থেকে যুবকের লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ জানুয়ারি, ২০১৪
  • ১৪৭ Time View
রাজধানীর তুরাগ এলাকা অজ্ঞাত (৩০) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল সাড়ে ৮ টায় তুরাগ থানা পুলিশ লাশটি উদ্ধার ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
তুরাগ থানার এসআই খোকন চন্দ্র ঘোষ জানান, তুরাগের দৌড়মোড় এলাকার যুবক হাউজিংয়ের পাশে বালুর মাঠে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে। লাশের গলায় জুতার ফিতা ও চাদর জড়ানো। ধারণা করা হচ্ছে শনিবার রাতে দুর্বৃত্তরা ওই যুবককে শ্বাসরোধে হত্যা করে লাশ ফেলে গেছে। তিনি বলেন, হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে। পাশাপাশি নিহতের পরিচয় উদ্ধারের জন্য কাজ করা হচ্ছে। এই ঘটনায় তুরাগ থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ