1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্যাংকের পর্ষদে সরকারের সচিবদের নিয়োগ নিষিদ্ধ নতুন নীতিমালায় মস্তিষ্কের টিউমার জয় করে অভিনয়ে ফিরে প্রশংসায় ভাসছেন তানিয়া বৃষ্টি টিসিভি টিকার ‘কাভারেজ’ আসলে কত? যা বলছে সিআইপিআরবি বাংলাদেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি চীনের সমর্থন অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত বাংলাদেশ ইউনিভার্সিটির ‘ল’ ফেস্টের শেষটায় শিরোনামহীন গত এক সপ্তাহের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: ইইউ রাষ্ট্রদূত উত্তর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আটক গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল শেষে দুই গ্রামবাসীর সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২০ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সে বছরে সোয়া লাখ মানুষের মৃত্যু: স্বাস্থ্য প্রতিমন্ত্রী মঙ্গলবার স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী

নভেম্বরে সাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা

Reporter Name
  • Update Time : বুধবার, ২ নভেম্বর, ২০১১
  • ৪৪৫ Time View

কা: চলতি নভেম্বর মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে অন্তত একটি নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

মঙ্গলবার আবহাওয়া অধিফতরের চলতি নভেম্বর মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, চলতি মাসে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হতে পারে। এ মাসে রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পাবে।

চলতি মাসে দেশের নদ-নদী অববাহিকা ও উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

এছাড়া চলতি মাসে দেশের নদ-নদীতে স্বাভাবিক প্রবাহ থাকবে।

চলতি মাসে ঢাকা বিভাগে ২ থেকে ৩ দিন, চট্টগ্রাম বিভাগে ২ থেকে ৪ দিন, সিলেট বিভাগে ২ থেকে ৩ দিন, রাজশাহী বিভাগে ২ থেকে ৩ দিন, রংপুর বিভাগে এক থেকে ২ দিন, খুলনা বিভাগে ২ থেকে ৩ দিন এবং বরিশাল বিভাগে ২ থেকে ৪ দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ