1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

‘কোন ছাড় দেওয়া হবেনা নাশকতাকারীদের’

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ জানুয়ারি, ২০১৪
  • ১৭১ Time View

যারা নাশকতা করেছে তাদের কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার দুপুরে দেড়টায় গাইবান্ধা সার্কিট হাউসে বিএনপি-জামায়াতের সহিংসতায় ক্ষতিগ্রস্তদের অনুদানের চেক বিতরণকালে তিনি একথা বলেন।

তিনি বলেন, এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। তারা যেখানেই থাকুক তাদের শাস্তি নিশ্চিত করা হবে। এর আগে দুপুর পৌনে একটায় তাকে বহনকারী হেলিকপ্টারটি জেলার তুলশীঘাট হ্যালিপ্যাডে অবতরণ করে।

পরে সেখান থেকে তিনি গাইবান্ধা সার্কিট হাউসে যান। সেখানে দুপুর পৌনে একটার দিকে জেলার বিভিন্ন স্থানে নির্বাচন পূর্ববর্তী, নির্বাচনকালীন এবং নির্বাচন পরবর্তী সময়ে বিএনপি ও জামায়াত-শিবিরের সহিংসতায় নিহতদের পরিবার এবং আহতদের সঙ্গে মত বিনিময় করেন।

এরপর সেখানেই জোহরের নামাজ আদায় ও মধ্যাহ্ন ভোজ শেষে দুটার দিকে স্থানীয় শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামের উদ্দেশে রওয়ানা হন। দুপুর সোয়া দুটার দিকে ৮টি প্রতিষ্ঠানের উদ্বোধন ও ১০টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। উদ্বোধনের পর বিকেল ৩টায় প্রধানমন্ত্রী জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন। জনসভা শেষে বিকেল ৪টার দিকে হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশে রওয়ানা দেবেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ