1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঈদে নারায়ণগঞ্জে যাত্রা শুরু করছে স্টার সিনেপ্লেক্স ঈদে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি বার্তা ইরানের সর্বোচ্চ নেতার শারীরিক অবস্থা নিয়ে যা বললেন ট্রাম্প ইসরায়েলে ইরানি হামলায় অন্তত ৩০ জন আহত রাশিয়ার তেল বিক্রির ওপর দেওয়া নিষেধাজ্ঞা স্থগিত করল যুক্তরাষ্ট্র আজ মধ্যপ্রাচ্যের যেসব ফ্লাইট বাতিল আজ সন্ধ্যায় এয়ার অ্যাম্বুল্যান্সে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে সংসদে স্লোগান দেওয়া ঠিক না, এটা রেওয়াজের বাইরে : স্পিকার আগামীকাল ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

‘গোলাপি রে গোলাপি, ট্রেন তো মিস করলি’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০১৪
  • ১০৫ Time View

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “গোলাপি রে গোলাপি, ট্রেন তো মিস করলি।”

তিনি বলেন, “খালেদা জিয়া জামায়াতের আমির। উনি যুদ্ধাপরাধী-রাজাকারদের বাঁচাতে চান। তাই তিনি নির্বাচনে অংশ নেননি। তিনি নির্বাচনের ট্রেন ফেল করেছেন।”

বৃহস্পতিবার বিকেল ৪টায় অভয়নগরের নওয়াপাড়ার শংকরপাশা উচ্চ বিদ্যালয় মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

বিএনপির চেয়ারপার্সনের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত আর কিছু করতে না পারুক আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে হত্যা করেছে। উনি (খালেদা জিয়া) যে বক্তৃতা দেন তার প্রত্যেকটা লাইন মিথ্যা।

শেখ হাসিনা আরো বলেন, “ওনার (খালেদার) যে কয়টা জন্মদিন তা তিনি নিজেই জানেন। বিয়ের কাবিন, স্কুলের ভর্তি, পাসপোর্টে জন্মদিন আলাদা আলাদা। ওনার ৫টা জন্মদিন। উনি নিজের জন্মদিন বদলতাতে গিয়ে স্বামীর জন্মদিনও বদল করেছেন। তাছাড়া গত ৫ জানুয়ারির নির্বাচনের তারিখ বদল করে বলেছেন ৫ মে নির্বাচন হয়েছে। এর একটি কারণ আছে, তিনি ৫ মে হেফাজতের মাধ্যমে শাপলা চত্ত্বরে সরকার পতনের স্বপ্ন দেখেছিলেন। সেই ৫ মে তার মনে ঘুরপাক খাচ্ছে।”

গোপালগঞ্জের মানুষের প্রতি খালেদা জিয়ার রাগের কারণ জানতে চেয়ে প্রধানমন্ত্রী বলেন, গোপালিরা কপালি হয়। তার (খালেদা জিয়া) কেন এ জেলার মানুষের ওপর এত রাগ জানি না।

এসময় মালোপাড়ায় নাশকতা সৃষ্টিকারীদের হুঁশিয়ার করে শেখ হাসিনা বলেন, সন্ত্রাস-জঙ্গিবাদ সরকার বরদাস্ত করবে না। নৈরাজ্য বন্ধে যতটা কঠোর হওয়া দরকার সরকার ততোটাই কঠোর হবে।

তিনি আরো বলেন, জনগণ যে ভোটের মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছে। সেই নির্বাচন বন্ধ করতে বিএনপি নেত্রী হামলা, অগ্নিসংযোগ, হত্যা করেছে। ট্রাকচালক, বাসচালক, গাড়ির মধ্যে ঘুমন্ত মানুষকে পুড়িয়ে মেরেছে। তাদের হামলা থেকে বাদ যায়নি অবলা গরুও।

জেলা আওয়ামী লীগের সভাপতি আলী রেজা রাজুর সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন- জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, যশোর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মনিরুল ইসলাম, সাবেক প্রতিমন্ত্রী সংসদ সদস্য মুন্নুজান সুফিয়ান, খুলনা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য মোস্তফা রশিদী সুজা, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য সাবেক প্রতিমন্ত্রী আবদুল হাই, যশোর-৪ আসনের সংসদ সদস্য রণজিৎ কুমার রায়, যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, যশোর-৫ আসনের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য, যশোর-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন, খুলনার সংসদ সদস্য হারুন অর রশিদ প্রমুখ।

এর আগে বিকেল পৌনে ৩টার দিকে নির্বাচনোত্তর সহিংসতার শিকার অভয়নগরের মালোপাড়া পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ