1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন প্রজন্মের মেধা-দেশপ্রেম সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের চালিকাশক্তি : প্রধানমন্ত্রী ভারত থেকে সার্ভার পরিচালনা: এনপিএসবি থেকে বাদ ডিজিইপে এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড! বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ১০ কোটি ডলার বিক্রি নয় মাসে সিটি ব্যাংকের ইপিএস বেড়ে ৪ দশমিক ৯৬ টাকা বাবার পরিচালনায় মেয়ের প্রথম সিনেমা, আসছে ‘যাপিত জীবন’ বাজার ‘স্বাভাবিক’ রাখতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: স্পিকার ৭৭ জেলা ও মহানগরে জামায়াতের নতুন আমির ঘোষণা, ২০ জেলায় পরিবর্তন বিশ্ব জানুক যে, মন্দ শক্তি হেরে গেছে: এল-সায়েদ

৫ বছরের আগে জাতীয় নির্বাচনের সম্ভাবনা নেই : তোফায়েল

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ জানুয়ারি, ২০১৪
  • ১১৩ Time View

আগামী পাঁচ বছরের আগে জাতীয় নির্বাচনের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

তিনি বলেছেন, বিএনপির সঙ্গে কোনো সংলাপ নয় এবং আগামী পাঁচ বছরের আগে জাতীয় নির্বাচনের কোনো সম্ভাবনা নেই।

বুধবার সচিবালয়ে ইউরোপীয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত ইউলিয়াম হানার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি এ কথা বলেন।

একটি সরকার পাঁচ বছর মেয়াদের জন্য নির্বাচিত হয়- উল্লেখ করে তোফায়েল বলেন, এই সরকারও পাঁচ বছরের জন্য ক্ষমতায় এসেছে। শেখ হাসিনার নেতৃত্বে আমরা আগামী পাঁচ বছর ঘোষিত কাযৃলাপ চালিয়ে যাব। তার আগে কোনো নির্বাচনের সম্ভাবনা আমি দেখছি না।

বিএনপির সঙ্গে সংলাপের কোনো সম্ভাবনা নেই জানিয়ে তিনি বলেন, ‌সংলাপের কথা আমাদের না, এটা বিদেশিরা বলছেন।

এই সরকারের ওপর কোনো বিদেশি ‘চাপ’ নেই জানিয়ে মন্ত্রী আরও বলেন, বিদেশী রাষ্ট্রদূতরা সমর্থন ও অভিন্দন জানাচ্ছেন। বিভিন্ন দেশও অভিনন্দন জানিয়েছে। আগামী পাঁচ বছরও কোনো চাপের মধ্যে থাকব না।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ