1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন

জামায়াতকে ছাড়াই বিএনপির সমাবেশ শুরু

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ জানুয়ারি, ২০১৪
  • ১৬৪ Time View

ছাত্রনেতাদের বক্তব্যের মধ্যে দিয়ে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের সমাবেশ শুরু হয়েছে। জোটের শীর্ষ নেতারা ইতোমধ্যে সভামঞ্চে উপস্থিত হলেও বেলা পৌনে ৩টা পর্যন্ত জামায়াতে ইসলামীর কোনো নেতাকে মঞ্চে দেখা যায়নি। মঞ্চের সামনে সমাবেশস্থলেও দলটির নেতাকর্মীদের খুব বেশি তৎপরতা চোখে পড়েনি।

৫ জানুয়ারি ভোটের পর এই প্রথম কোনো সমাবেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বক্তব্য দেবেন। বিএনপির প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুকের পরিচালনায় সোমবার বেলা সোয়া ২টায় সভার কার্যক্রম শুরু হয়। ফারুক জানান, খালেদা জিয়া নিজেই এ সমাবেশে সভাপতিত্ব করবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ