1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ধুনটে বিয়ের ৭ দিন আগে পাত্র খুন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ জানুয়ারি, ২০১৪
  • ১৪০ Time View

বগুড়ার ধুনটে বিয়ের পিঁড়িতে বসার ৭ দিন আগে খুন হলেন অসিম কুমার দাস (২৭)।

অসীম আগামী ২৫ জানুয়ারী বিয়ের পিঁড়িতে বসবেন বলে গতকাল স্বজনদের দাওয়াত পত্র দিতে গিয়ে আর ফেরেননি। আজ বাড়ির পাশের একটি ক্ষেত থেকে রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। নিহত অসীম কুমার দাস বগুড়ার ধুনট উপজেলা পৌর এলাকার দাসপাড়া এলাকার অনীল চন্দ্র দাসের ছেলে।

জানা যায়, নিহত অসিম কুমার দাসের আগামী ২৫ জানুয়ারী টাঙ্গাইলের ভূয়াপুরে বিয়ের দিন নির্ধারিত ছিল। গতকাল রাত ৮টায় বাড়ী থেকে খাওয়া দাওয়া করে বিয়ের দাওয়াতপত্র পৌঁছানোর জন্য অসিম বাড়ী থেকে বের হয় নিখোঁজ হয়ে যান। খোঁজাখুঁজির এক পর্যায়ে রবিবার সকাল ৭টায় এলাকাবাসী তার বাড়ীর পাশে ভুট্টার ক্ষেতে অসিমের লাশ দেখতে পায়। তার মাথায় ও কাপালে কয়েকটি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। দূর্বৃত্তরা অসিমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে বাড়ীর পশে কাজিপুর উপজেলার সীমানায় ভুট্টার ক্ষেতের মধ্যে লাশ ফেলে রেখে যায়।

পুলিশ আজ দুপুর ১টায় লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেছে। নিহতের পিতা শ্রী অনিল চন্দ্র দাস বাদী হয়ে কাজিপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।

কাজিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিয়ার রহমান জানান, এঘটনায় মামলা দায়ের হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ