1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

কুবিতে ২০০ জনকে আসামী করে মামলা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ জানুয়ারি, ২০১৪
  • ১৪৬ Time View

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ছাত্রদল ও ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় উল্লেখ্য ৭জন এবং অজ্ঞাত আরো ২০০ জনকে আসামী করে মামলা দায়ের করেছে পুলিশ।

রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের আহবায়ক মাহমুদুর রহমান মাসুমকে প্রধান আসামী করে কুমিল্লার সদর দক্ষিণ থানায় এ মামলা দায়ের করা হয়।

২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের  স্নাতক সম্মান ১ম বর্ষের ভর্তিচ্ছু নবীন ছাত্রছাত্রীদের স্বাগত জানানোকে কেন্দ্র করে শনিবার বিকেলে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগ-ছাত্রদল ব্যাপক সংঘর্ষ হয়। এ ঘটনায় সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও ৩ পুলিশসহ অন্তত: ২০ জন আহত হয়।

এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ও পুলিশের ৩টি গাড়ি, ছাত্রদল সমর্থিত শিক্ষার্থীদের ২টি মেসসহ ও স্থানীয় ৫/৬টি বাড়ি ভাংচুর হয়।

ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার আহবায়ক মাহমুদুর রহমান মাসুম ও যুগ্ম আহবায়ক আল আমিন অর্নবের নেতৃত্বে ছাত্রলীগের একটি গ্রুপ তাদের উপর হামলা করে। এতে উভয় পক্ষের মধ্যে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া।

কুমিল্লা সদর দক্ষিণ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো: জহিরুল হক মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ