1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

খালেদা জিয়া এখন মাছ-মাংস ছেড়ে মহাবৈষ্ণব হয়ে গেছেন : সুরঞ্জিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০১৪
  • ১৫৫ Time View

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এখন মাছ-মাংস ছেড়ে মহাবৈষ্ণব হয়ে গেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।

আজ শুক্রবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সুরঞ্জিত এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘খালেদা জিয়া এখন মহাগণতান্ত্রিক হয়ে গেছেন। তিনি এই সরকারকে অবৈধ বলছেন, আবার এই সরকারের অধীনেই আলোচনা করে নির্বাচন চান। তাঁর বক্তব্য অনুযায়ী এই অবৈধ সরকারের অধীনে আলোচনা হলে সেটাও তো অবৈধ হবে। আসলে পুত্র হয় পিতৃভক্ত বিবাহেরকালে।’

সুরঞ্জিত বলেন, ‘গ্রহণযোগ্য নির্বাচনে গ্রহণযোগ্য রাজনীতির দরকার। নির্বাচনের জন্য গ্রহণযোগ্য পরিবেশ সৃষ্টি করতে হলে উগ্রতা ও জঙ্গিবাদ দমন করতে হবে। খালেদা জিয়া গণতন্ত্রের সঙ্গে জঙ্গিবাদ মিশিয়ে পেট্রল, ককটেলবোমা, সংখ্যালঘুদের ওপর হামলা করে যে ভুল করেছেন তার জন্য তাকে ক্ষমা চাইতে হবে।’

বিরোধী দল ও কূটনীতিকদের ইঙ্গিত করে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘তাঁরা সবাই মিলে দিন-তারিখ ঠিক করে অল্প বয়সী পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে চেপে ধরেছিলেন জুন মাসের মধ্যেই পুনর্নির্বাচন দিতে হবে। জুন মাসেই নির্বাচন হবে, তবে সেটা ২০১৪ এর জুন মাসে না, ২০২১ সালের জুন মাসে।’

সাংসদ মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সতীশ চন্দ্র রায়, আওয়ামী লীগের নেতা ফয়েজ উদ্দিন মিয়া, হুমায়ুন কবির মিজি প্রমুখ।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ