1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

যশোরে যুবলীগ নেতাক খুন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ জানুয়ারি, ২০১৪
  • ১৪০ Time View

আজ বুধবার রাতে যশোর শহরে রফিকুল ইসলাম শিপন (৩৬) ওরফে টাক শিপন নামের এক যুবলীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রাত পৌনে ৮টার দিকে শহরের ঘোপ বেলতলা মোড়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন ও হাসপাতাল সূত্র জানায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শিপন কয়েকজন বন্ধুসহ বেলতলা মোড়ে একটি মিষ্টির দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় দুই-তিনটি মোটরসাইকেলযোগে সাত-আটজন দুর্বৃত্ত তাঁকে লক্ষ্য করে দুইিট গুলি করে। গুলি তাঁর মাথায় ও বুকের বাম পাশে বিদ্ধ হয়। এরপর দুর্বৃত্তরা দুটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন শিপনকে উদ্ধার করে একটি ইজিবাইকে করে দ্রুত যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার আব্দুস সামাদ জানান, হাসপাতালে নেওয়ার আগেই শিপনের মৃত্যু হয়।
যশোর কোতোয়ালি থানার এসআই জামাল উদ্দিন শিপনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তাতক্ষণিকভাবে তিনি বলতে পারেননি।
নিহত রফিকুল ইসলাম শিপন যশোর শহর যুবলীগের সাংগঠনিক সম্পাদক। তিনি শহরের ঘোপ ধানপট্টি এলাকার নূর ইসলামের ছেলে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ