1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

চট্টগ্রাম ঘুরে এলো পর্যবেক্ষক দল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০১৪
  • ১১৭ Time View

নির্ধারিত সময়ের এক দিন আগেই ঢাকায় হাজির হন শ্রীলঙ্কা ক্রিকেটের দুই প্রতিনিধি অজিত জয়াসেকেরা ও মোহান ডি সিলভা। কাল এই দুজনের সঙ্গে চট্টগ্রামের নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেছেন আইসিসির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা শন মরিসও। চট্টগ্রামের মাঠ ও হোটেল এবং এর আশপাশের নিরাপত্তাব্যবস্থা দেখে কাল সন্ধ্যায়ই ঢাকায় ফিরেছেন এ তিন বিদেশি, যে সফরকে প্রথাগত পর্যবেক্ষণ বলে মনে করছেন বিসিবি পরিচালক মাহবুব আনাম।

‘সব সফরের আগেই স্বাগতিক দেশে নিরাপত্তা পর্যবেক্ষক দল পাঠায় সফরকারী দল। এটাও সে রকম রুটিন ইন্সপেকশন’, গতকাল সন্ধ্যায় পর্যবেক্ষকদের নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পর মাহবুব আনামের মন্তব্য। চট্টগ্রামের নিরাপত্তার ব্যাপারে বিশেষ কোনো পর্যবেক্ষণ নেই বলেই জানিয়েছেন মাহবুব, ‘নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।’
শ্রীলঙ্কা ক্রিকেট যে উদ্বিগ্ন নয়, তার একটি ইঙ্গিতও রয়েছে মাহবুব আনামের কথায়, ‘আইসিসি ওয়ার্ল্ড টি-টোয়েন্টির নিরাপত্তা নিয়ে ঢাকার ব্রিফিংয়ের আগেই দেশে ফিরে যাচ্ছেন শ্রীলঙ্কা ক্রিকেটের প্রতিনিধিরা।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ