1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনামঃ
৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ আরব সাগরে ভারতীয় যুদ্ধজাহাজের সঙ্গে পাকিস্তানি নৌযানের সংঘর্ষ ইরান সংঘাতে জ্বালানি সংকটে বিশ্ব; আকাশচুম্বী তেলের দাম, দেশে দেশে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন রদ্রিগেজ জলবায়ু পরিবর্তনের কারণে অতিরিক্ত ঋণের বোঝা চায় না বাংলাদেশ: শামা ওবায়েদ সিনেমা: ‘ট্রাইব্যুনাল’ ছাড়লেন ফারিয়া, জানেন না নির্মাতা নির্মাণের ২৫ বছর পূর্তি উপলক্ষে চয়নিকার চার নাটক দারুণ পারফরম্যান্সে নজরে আসা জীবনের চোখে জাতীয় দলের স্বপ্ন ঢাকা-রংপুর লং মার্চ সফল করতে বিকেলে ঢাকায় জামায়াতের গণসংযোগ এশিয়ান গেমস উপলক্ষে জাপান সফরে সেনাবাহিনী প্রধান

ভারত থেকে যুক্তরাষ্ট্রের কূটনীতিক প্রত্যাহার

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ জানুয়ারি, ২০১৪
  • ১৬২ Time View

নিউইয়র্কে ভারতীয় কূটনীতিক দেবযানি খোবরাগাড়ের গ্রেপ্তার নিয়ে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে সৃষ্ট কূটনৈতিক টানাপোড়েন পাল্টাপাল্টি কূটনীতিক বহিষ্কার পর্যন্ত গড়িয়েছে।

৩৯ বছর বয়সী দেবযানি নিউইয়র্কে ভারতীয় কন্স্যুলেটের ডেপুটি কন্সাল-জেনারেল ছিলেন। ডিসেম্বরে ভিসা জালিয়াতি ও গৃহকর্মীকে ঘোষণার চেয়ে কম বেতন দেয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল।

দেবযানিকে প্রাকাশ্যে হাতকড়া পরিয়ে ও ধরে নিয়ে বিবস্ত্র করে দেহ তল্লাশি চালানোর ঘটনায় ভারতে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। এ নিয়ে সৃষ্ট কূটনৈতিক বিরোধ ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের মিত্র শক্তিশালী করার প্রচেষ্টা বড় ধরনের ধাক্কা খায়।

বৃহস্পতিবার দেবযানিকে অভিযুক্ত করে যুক্তরাষ্ট্রের তদন্তকারীরা একটি অভিযোগ গঠন করেছে।

অভিযোগে বলা হয়, দেবযানি তার ভারতীয় গৃহকর্মী সঙ্গীতা রিচার্ডকে সপ্তাহে সাতদিন একশ’ ঘন্টা কাজ করিয়ে ঘন্টা প্রতি এক ডলারেরও কম মজুরি দিতেন এবং তাকে অসুস্থতাজনিত ছুটি ও সাপ্তাহিক ছুটি দিতে অস্বীকার করতেন।

যুক্তরাষ্ট্রের আইনানুযায়ী ঘন্টা প্রতি সর্বনিম্ন মজুরি ৭.২৫ ডলার।

এসব অভিযোগ অস্বীকার করা দেবযানি শুক্রবার রাতে কূটনৈতিক ছাড়ের আওতায় ভারতে ফিরে এসেছেন। ভিসা জালিয়াতির মামলা থেকে তাকে অব্যাহতি দেয়া হলেও গৃহকর্মী বিষয়ক অভিযোগ অব্যাবহত থাকবে এবং যুক্তরাষ্ট্রে ফিরলে তাকে এ অভিযোগে বিচারের মুখোমুখি হতে হবে।

শুক্রবার রাতে দিল্লি বিমানবন্দরে দেবযানির বাবা উত্তম খোবরাগাড়ে উপস্থিত ছিলেন। রয়টার্সকে দেবযানি বলেন, “আমার প্রতি সমর্থন দেয়ার জন্য আমি আমার দেশবাসীর প্রতি কৃতজ্ঞ।”

দেবযানি দিল্লিতে পৌঁছানোর কিছুক্ষণ পর ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, ভারতের অনুরোধে তারাও দিল্লিতে নিযুক্ত এক কূটনীতিককে ফিরিয়ে নিচ্ছে। তবে ওই কূটনীতিকের পরিচয় প্রকাশ করা হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ