1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নয় মাসে সিটি ব্যাংকের ইপিএস বেড়ে ৪ দশমিক ৯৬ টাকা বাবার পরিচালনায় মেয়ের প্রথম সিনেমা, আসছে ‘যাপিত জীবন’ বাজার ‘স্বাভাবিক’ রাখতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: স্পিকার ৭৭ জেলা ও মহানগরে জামায়াতের নতুন আমির ঘোষণা, ২০ জেলায় পরিবর্তন বিশ্ব জানুক যে, মন্দ শক্তি হেরে গেছে: এল-সায়েদ বিতর্কিত ‘বিশ্বকাপ বিক্রি’ প্রকল্পের নথি দেখানোর সিদ্ধান্ত সাদেক হোসেন খোকা ছিলেন রাজপথের খাঁটি যোদ্ধা: মির্জা আব্বাস গাজীপুরে আহত ৪ জনকে ঢাকা মেডিকেলে ভর্তি, হামলার অভিযোগ নাহিদের সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্র ও ১১৩৬ রাউন্ড গুলি উদ্ধার

নদীতে তিন মেয়েকে নিয়ে ঝাঁপ, দুই মেয়ের লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ জানুয়ারি, ২০১৪
  • ১৫৩ Time View

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার খলিপারচরে তিন মেয়েকে নিয়ে এক মানসিক প্রতিবন্ধী মা পদ্মা নদীতে ঝাঁপ দিলে দুই মেয়ের মৃত্যু হয়েছে।

আজ দুপুর ২টার দিকে স্থানীয় লোকজন ও জেলেরা খলিপারচর এলাকা থেকে আড়াই বছরের মাহমুদ খাতুন ও হামেদা খাতুনের (৬) লাশ উদ্ধার করে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান জানান, গতকাল রাতের কোনো এক সময়  খলিপারচর গ্রামের শহীদুল ইসলামের স্ত্রী আক্তারা বেগম তার তিন মেয়েকে নিয়ে পদ্মা নদীতে ঝাঁপ দেন। এসময় জেলেরা আক্তারা বেগম ও তার বড় মেয়েকে উদ্ধার করতে পারলেও ছোট দুই মেয়ে নিখোঁজ ছিল।

অনেক খোঁজাখুঁজির পর স্থানীয়ভাবে আজ দুপুর ২টার দিকে তাদের লাশ উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, আক্তারা বেগম মানসিক ভারসাম্যহীন। তবে কি কারণে নদীতে ঝাঁপ দিয়েছেন তা এখনো জানা যায়নি।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ