1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

এরশাদের দোয়া নিয়ে রওশন বিরোধী দলের নেতা

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ জানুয়ারি, ২০১৪
  • ১৫৫ Time View

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের পরামর্শে জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিয়েছে বলে জানিয়েছেন, দলটির প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদ। জাতীয় সংসদ ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, আগামীকাল জাতীয় পার্টির সংসদ সদস্যরা শপথ নিচ্ছেন। পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদও শপথ নিবেন। তবে কালই নিচ্ছেন কিনা এমন প্রশ্নে তিনি জানিয়েছেন, তিনি শপথ নেবেন এটি আমরা জানি। বিরোধী দলের নেতা হতে যাচ্ছেন জানিয়ে রওশন বলেন, দলের চেয়ারম্যান সাবেক প্রেসিডেন্ট। তিনিতো বিরোধী দলের নেতা হতে পারেন না। তবে আমাদের প্রতি তার দোয়া রয়েছে। সংবাদ সম্মেলনে দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কাজী ফিরোজ রশিদসহ নির্বাচিত এমপিরা উপস্থিত ছিলেন। এদিকে দলের অপর সদস্য জিএম কাদের সেখানে অনুপস্থিত ছিলেন। জিএম কাদের দলে আছেন কিনা জানতে চাইলে রওশন বলেন, তিনি আমাদের সঙ্গেই আছেন। এরশাদ প্রসঙ্গে এক প্রশ্নে রওশন স্পষ্ট কোন জবাব না দিয়ে বলেন, তার শরির খারাপ হাসপাতালে আছেন। সুস্থ হলেই তিনি আমাদের মাঝে ফিরবেন। সংবাদ সম্মেলনের আগে জাতীয় পার্টির নব নির্বাচিত এমপিদের নিয়ে বৈঠক করেন রওশন এরশাদ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ