1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১১, মামলা ৪৯ নারায়ণগঞ্জে কাভার্ড ভ্যানচাপায় প্রাণ গেল নারীর জনগণের জীবনমানের উন্নয়নই সরকারের লক্ষ্য : প্রধানমন্ত্রী পে স্কেল কবে থেকে বাস্তবায়ন? জানালেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার : মাহদী আমিন প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ তৈরির অপেক্ষায় বাংলাদেশ রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা অস্ট্রেলিয়াকে ‘তুলাধোনা’র মোড়কে অনেক বছর গল্প করার এক জয় অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে ভিডিও কলে টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর অভিনেত্রী রিধিকার মৃত্যুর ঘটনায় প্রেমিক গ্রেপ্তার

বুদ্ধিজীবী ড. শামসুজ্জোহাকে নিয়ে প্রামাণ্যচিত্র ‘দাবানল’

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ ফেব্রুয়ারি, ২০১২
  • ২১৭ Time View

১৯৬৯ সালের ১৮ ফেব্রুয়ারি গণঅভ্যুত্থানে নিহত দেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক ড. শামসুজ্জোহাকে নিয়ে ‘দাবানল’ নামের একটি  প্রামাণ্য চলচ্চিত্র তৈরি করা হয়েছে। শহীদ শামসুজ্জোহার মৃত্যুবার্ষিকীর দিনে এটি দেশ টিভিতে প্রচারিত হবে।

পোশাক নির্মাতা মেনজ ক্লাবের আর্থিক সহযোগিতায় ‘দাবানল’ চলচ্চিত্রটির গবেষণা, চিত্রনাট্য ও পরিচালনায় করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক সাজ্জাদ বকুল। এর আবহসঙ্গীত পরিচালনা করছেন স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শিল্পী ও সুরকার সুজেয় শ্যাম।  প্রামাণ্যচিত্রের ধারা বর্ণনা দিয়েছেন আরমান পারভেজ মুরাদ। প্রামাণ্য চলচ্চিত্রটিতে ড. জোহাকে নিয়ে জুলফিকার মতিনের লেখা একটি কবিতা আবৃত্তি  করেছেন শিমুল মুস্তাফা।

পরিচালক সাজ্জাদ বকুল জানিয়েছেন, প্রামাণ্য চলচ্চিত্রটিতে পাকিস্তানি সেনাবাহিনীর হাতে ড. শামসুজ্জোহা হত্যাকাণ্ডে প্রত্যক্ষদর্শীর বক্তব্যসহ ইতিহাসের নানা উপাদানকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আমাদের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এতোদিন অনেকটা নিভৃতেই থেকে গেছে। সেই অধ্যায়কে নতুন প্রজন্মসহ সারা জাতির সামনে আবার হাজির করার চেষ্টা থেকেই আমার এই প্রামাণ্য চলচ্চিত্র।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ