1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনামঃ
সিনেমা: ‘ট্রাইব্যুনাল’ ছাড়লেন ফারিয়া, জানেন না নির্মাতা নির্মাণের ২৫ বছর পূর্তি উপলক্ষে চয়নিকার চার নাটক দারুণ পারফরম্যান্সে নজরে আসা জীবনের চোখে জাতীয় দলের স্বপ্ন ঢাকা-রংপুর লং মার্চ সফল করতে বিকেলে ঢাকায় জামায়াতের গণসংযোগ এশিয়ান গেমস উপলক্ষে জাপান সফরে সেনাবাহিনী প্রধান মাগুরা জেলা কারাগারের কয়েদির ঢামেকে মৃত্যু, পরিবারের ক্ষোভ ভাঙার আগে শেষ দেখা: মগবাজারের ঐতিহ্যবাহী রাজশাহী হাউজ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার ব্রোকারেজ হাউস–মার্চেন্ট ব্যাংকে মানি লন্ডারিং প্রতিরোধ ইউনিট গঠনের নির্দেশ বিএফআইইউর শেয়ারবাজারে অর্থ পাচার ঠেকাতে গোয়েন্দা সংস্থার কঠোর নজরদারি

নির্বাচনী ট্রেন গন্তব্যের দিকে ধাবিত, কেউ থামাতে পারবে না

Reporter Name
  • Update Time : বুধবার, ১ জানুয়ারি, ২০১৪
  • ১৪৪ Time View

আওয়ামী লীগের প্রেসডিয়াম সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, নির্বাচনী ট্রেন গন্তব্যের দিকে ধাবিত হয়েছে। আগামী ৫ জানুয়ারি শেখ হাসিনার বিজয় অর্জনের মাধ্যমে এই ট্রেন বঙ্গভবনে পৌঁছে যাবে। এই ট্রেন থামানোর শক্তি কিংবা ক্ষমতা কারো নেই।

গতকাল মঙ্গলবার বিকালে চকবাজার জামে মসজিদ প্রাঙ্গণে আওয়ামী লীগের বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ঢাকা-৭ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য প্রার্থী ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন পক্ষে প্রচারণায় আয়োজিত এ জনসভায় মোহাম্মদ নাসিম বলেন, বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া আন্দোলনে বারবার ব্যর্থ হয়েছেন। জনবিচ্ছিন্ন হয়ে পড়ায় তার আন্দোলন আর সফল হবে না। আগামী ৫ জানুয়ারি নির্বাচনের পর খালেদা জিয়া ও তার দল বিএনপির চূড়ান্ত পরাজয় হবে।

নৌকায় ভোট দেয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, ঢাকা-৭ আসনে নির্বাচনী ট্রেনের যাত্রী হলো ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন। আপনারা নৌকায় ভোট দিয়ে তাকে বিজয়ী করুন। এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখুন। খালেদা জিয়ার গোপালগঞ্জ নিয়ে ‘কটূক্তি’ করা প্রসঙ্গে মোহাম্মদ নাসিম বলেন, ক্ষমতায় আসলে উনি শুধু গোপালগঞ্জ নয়, ভিনদেশীদের প্ররোচনায় বাংলাদেশকে মানচিত্র থেকে মুছে ফেলবেন।

লালবাগ থানা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে জনসভায় আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রমসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ