1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনামঃ
সিনেমা: ‘ট্রাইব্যুনাল’ ছাড়লেন ফারিয়া, জানেন না নির্মাতা নির্মাণের ২৫ বছর পূর্তি উপলক্ষে চয়নিকার চার নাটক দারুণ পারফরম্যান্সে নজরে আসা জীবনের চোখে জাতীয় দলের স্বপ্ন ঢাকা-রংপুর লং মার্চ সফল করতে বিকেলে ঢাকায় জামায়াতের গণসংযোগ এশিয়ান গেমস উপলক্ষে জাপান সফরে সেনাবাহিনী প্রধান মাগুরা জেলা কারাগারের কয়েদির ঢামেকে মৃত্যু, পরিবারের ক্ষোভ ভাঙার আগে শেষ দেখা: মগবাজারের ঐতিহ্যবাহী রাজশাহী হাউজ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার ব্রোকারেজ হাউস–মার্চেন্ট ব্যাংকে মানি লন্ডারিং প্রতিরোধ ইউনিট গঠনের নির্দেশ বিএফআইইউর শেয়ারবাজারে অর্থ পাচার ঠেকাতে গোয়েন্দা সংস্থার কঠোর নজরদারি

বাংলাদেশে সহিংসতা গ্রহণযোগ্য নয় : যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৩
  • ২১৫ Time View

বাংলাদেশে আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনকে সামনে রেখে সহিংসতা গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সহ মুখপাত্র ম্যারি হার্ফ সাংবাদিকদের একথা বলেন। তিনি আরও বলেন, ‘অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে প্রধান রাজনৈতিক দলগুলোর প্রয়োজন গঠনমূলক আলোচনার পথ বের করা, যেখানে বাংলাদেশের মানুষের প্রত্যাশার বহিঃপ্রকাশ ঘটবে।’ সরকার বিরোধী নেতাকর্মীদের রাজধানীতে প্রবেশ রুদ্ধ করতে বন্ধ ছিল পরিবহন সেবা। ম্যারি হার্ফ মার্কিন অবস্থান ব্যাখ্যা করে আরও বলেন, ‘কয়েকটি কারণে সহিংসতা গ্রহণযোগ্য নয়। তার মধ্যে অন্যতম কারণ হলো এটা গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংস করে। অবিলম্বে সহিংসতা বন্ধের জন্য আমরা আহ্বান জানিয়েছি। এটা আমাদের স্পষ্ট অবস্থান। আমরা জানি এখনও অনেক কিছু করণীয় রয়েছে। তারপরও আমরা আশা করছি দ্রুতই পরিস্থিতির উন্নতি দেখতে পারবো।’ অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে প্রধান রাজনৈতিক দলগুলো এখনও ঐকমত্যে পৌঁছতে পারেনি দেখে যুক্তরাষ্ট্র হতাশ বলে তিনি উল্লেখ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ