1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন

‘ক্ষমতায় থাকলে আয় বাড়ে এটাই নিয়ম’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০১৩
  • ১৩৬ Time View

ক্ষমতায় থাকলে সবারই আয় বাড়ে। এটাই পৃথিবীর নিয়ম। পৃথিবীর শুরুতে সেই আদিম যুগেও এটা হয়েছে। আর পৃথিবীর সর্বত্রই ক্ষমতাসীনরা সম্পদশালী। আজ মঙ্গলবার দুপুরে অনলাইনে নিজের আয়কর রিটার্ন জমাদান শেষে সচিবালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের এসব কথা বলেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ নেতাদের অনেকের অস্বাভাবিক হারে আয় বাড়ার কারণ জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, অনেকের আয় বেড়েছে এটা ঠিক। তবে আমার আয় তুলনামূলক কমেছে। আসলে দেশে ব্যবসা-বাণিজ্যের পরিধি বেড়েছে। ১৯৯৮ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত এই দশ বছরে বাংলাদেশের বাজেট বেড়েছে ব্যাপক হারে। আবার ২০০৮ থেকে এ বছরের মধ্যে তার দ্বিগুণ বাজেট বেড়েছে। কাজেই মানুষের আয়ও বেড়েছে।

অস্বাভাবিক হারে আয় যাদের বেড়েছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, দুদক সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে। যাদের আয় অস্বাভাবিক হারে বেড়েছে তাদের ব্যাপারে দুদক খোঁজ-খবর নিয়ে দেখবে। এতোদিনে হয়তো দুদক তাদের অনুসন্ধানও শুরু করেছে, জানান তিনি।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ