1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেলেন আজন্ম দৃষ্টিহীন রাবি শিক্ষার্থী রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেখে নিন ঘরের মাঠের সাফে বাংলাদেশের খেলা কবে-কখন ফোর্বসের বিশ্বসেরা ৫০০ ব্যাংকের তালিকায় ব্র্যাক ব্যাংক নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন গ্রেপ্তার বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী, রাষ্ট্রের পাশে থাকার আশ্বাস | Boishakhi Online শাহজাদপুরে নার্সিং ও ডেন্টাল কলেজ করার উদ্যোগ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী | খবর মন্ত্রীর ঘোষণার পরও অগ্রিম কর পরিশোধের প্রণোদনা থেকে বঞ্চিত হতে পারেন যে কারণে ডিসেম্বর পর্যন্ত দেশে জ্বালানি তেলের কোন সংকট হবে না: বিপিসি চেয়ারম্যান

গওহর রিজভীর সঙ্গে অনির্ধারিত বৈঠকে তারানকো

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ ডিসেম্বর, ২০১৩
  • ১৬৪ Time View

প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে আজ রোববার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গেছেন জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো।
একটি কূটনৈতিক সূত্র বলছে, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভীর সঙ্গে বৈঠক করবেন তারানকো। সূত্রটি বলছে, বৈঠকটি অনির্ধারিত।
এর আগে আজ সকাল সাড়ে নয়টার দিকে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের সঙ্গে তাঁর বারিধারার বাসভবন প্রেসিডেন্ট পার্কে ঘণ্টাব্যাপী বৈঠক করেন তারানকো। সেখান থেকে তিনি যান নির্বাচন কমিশনে। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে সরাসরি যান প্রধানমন্ত্রীর কার্যালয়ে।
বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে বড় দুই দলের মধ্যে আলোচনার সুযোগ সৃষ্টি করতে গত শুক্রবার রাতে ঢাকায় আসেন তারানকো। তিনি পাঁচ সদস্যের একটি দলের নেতৃত্ব দিচ্ছেন। এর আগেও দুবার তিনি ঢাকা সফর করে সংলাপের তাগিদ দিয়েছিলেন।
তারানকো গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন। এ ছাড়াও আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল, ঢাকায় কর্মরত বিদেশি কূটনীতিক, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের সঙ্গেও বৈঠক করেন তিনি।
আজ এরশাদ ও প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে গওহর রিজভীর সঙ্গে অনির্ধারিত বৈঠক করছেন তারানকো।

এ ছাড়াও আজ জামায়াতের প্রতিনিধিদল ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন তিনি।

চলমান রাজনৈতিক সংকট সমাধানে জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো প্রধান দুই দলকে কোনো প্রস্তাব দেননি। তিনি দুই পক্ষকে সংলাপে বসার ওপর জোর দিয়েছেন। এর অংশ হিসেবে নির্বাচন পেছানো যায় কি না, সরকারের কাছে তা জানতে চেয়েছেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ