1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

কৃষক সমিতির নতুন কমিটি ঘোষণা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ নভেম্বর, ২০১৩
  • ৮৮ Time View

ncoবাংলাদেশ কৃষক সমিতির ১২তম কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন থেকে ৫৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। এবারও পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন মোর্শেদ আলী এবং সাধারণ সম্পাদক হয়েছেন সাজ্জাদ জহির চন্দন। শুক্রবার রাতে নতুন এ কমিটির ঘোষণা আসে।

‘কৃষি বাঁচাও, কৃষক বাঁচাও, দেশ বাঁচাও’ -এই স্লোগানকে সামনে রেখে ২১ নভেম্বর ফরিদপুরে শুরু হয় দু’দিনব্যাপী কৃষক সমিতির কেন্দ্রীয় সম্মেলন। সম্মেলনে বিভিন্ন এলাকা থেকে আসা কাউন্সিলরদের ভোটের মাধ্যমে নির্বাচিত হয় নতুন কমিটি।

এর আগে বৃহস্পতিবার দুপুর ২টায় ফরিদপুরের ঝিলটুলী এলাকার আম্বিকা ময়দানে সম্মেলনের উদ্বোধন করেন প্রবীণ কৃষক নেতা আব্দুল মালিক।

উদ্বোধনী সমাবেশে সভাপতিত্ব করবেন কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মোর্শেদ আলী। সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, প্রেসিডিয়াম সদস্য রফিকুল ইসলাম লায়েক, যুবনেতা হাসান হাফিজুর রহমান সোহেল ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি এসএম শুভ প্রমুখ

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ