1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনামঃ
বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ বিরোধীদলীয় নেতার সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রান পাহাড়ে চাপা ইংল্যান্ড

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ নভেম্বর, ২০১৩
  • ১২৭ Time View

nakaঅ্যাশেজ সিরিজের প্রথম ম্যাচ ব্রিজবেন টেস্টে তৃতীয় দিনেই রান পাহাড়ে চাপা পড়ে গেছে ইংল্যান্ড। নিজেদের দ্বিতীয় ইনিংসে স্বাগতিক অস্ট্রেলিয়ার সংগ্রহ পাঁচ উইকেটে ২৯৯ রান।

তৃতীয় দিন চা বিরতির সময়-ই ইংল্যান্ডের চেয়ে অসিরা এগিয়ে গেছে ৪৫৮ রানে। প্রথম ইনিংসে মাত্র ১৩৬ রানে গুড়িয়ে যাওয়া ইংল্যান্ডের জন্য এ পাহাড় টপকানো কঠিনই হবে।

অস্ট্রেলিয়ার হয়ে দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেছেন ডেভিড ওয়ার্নার ও অসি অধিনায়ক মাইকেল ক্লার্ক। ওয়ার্নারের ব্যাট থেকে এসেছে ১২৪ রান, আর অধিনায়ক করেছেন ১১৩ রান।

এর আগে ১৩৬ রানে ইংলিশদের ইনিংস গুড়িয়ে দেন অসি পেসাররা। তিন উইকেট নেন রায়ান হ্যারিস ও মিচেল জনসন নেন চারটি উইকেট। ওই ইনিংসে ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ স্কোর ছিলো ৪০ রান।

প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে ২৯৫ রানে অলআউট করতে পারলেও ব্যাট হাতে মার খায় ইংল্যান্ড। ফলে রান পাহাড়ে চাপা পড়তেই হয় তাদের। বর্তমান অ্যাশেজ শিরোপাধারীরা চলমান টেস্টের দ্বিতীয় ইনিংসে কতোটুকু কী করে সেটাই এখন দেখার বিষয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ